চলতি মাসেই গড়িয়া থেকে রুবি যাত্রী নিয়ে ছুটবে মেট্রো, জেনে নিন ভাড়া

কলকাতা: চলতি মাসের শেষের দিকে নিউ গড়িয়া থেকে রুবি যাত্রী নিয়ে ছুটবে মেট্রো৷ প্রকল্পের উদ্বোধন হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে৷ তাই প্রস্তুতি এখন তুঙ্গে৷ নিউ গড়িয়া থেকে রুবি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
delhi metro

কলকাতা: চলতি মাসের শেষের দিকে নিউ গড়িয়া থেকে রুবি যাত্রী নিয়ে ছুটবে মেট্রো৷ প্রকল্পের উদ্বোধন হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে৷ তাই প্রস্তুতি এখন তুঙ্গে৷ নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে মোট পাঁচটি স্টেশন রয়েছে৷ কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটের শেষ স্টেশন কবি সুভাষ৷ অন্যদিকে নিউ গড়িয়া থেকে রুবি রুটে কবি সুভাষ প্রথম স্টেশন, তাই নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে জংশন স্টেশন হিসেবে তৈরি করার কাজ চলছিল৷ মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ থেকে রুবি রুটের ন্যূনতম ভাড়া ৫ টাকা৷ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা৷

   

পাশাপাশি, যাত্রীরা রুবি থেকে মেট্রোতে উঠে এক টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন৷ সেক্ষেত্রে ভাড়া হবে ৪৫ টাকা৷ রুবি থেকে মেট্রোতে চড়ে যাত্রীদের কবি সুভাষ স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রোতে উঠতে হবে৷ রুবি থেকে টালিগঞ্জ পর্যন্ত ভাড়া ৩৫ টাকা৷

এছাড়াও, রুবি থেকে এসপ্ল্যানেড, চাঁদনি কিংবা কালীঘাটের ভাড়া ৪০ টাকা৷ অর্থাৎ, প্রতিটি ক্ষেত্রেই ব্লু লাইনের টোকেনের মাধ্যমে অরেঞ্জ লাইনের মেট্রোতে সফর করা যাবে৷ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটের দৈর্ঘ্য ৩১ কিলোমিটার৷ এই রুটের মেট্রো চালু হলে উপকৃত হবেন যাত্রী৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google