রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ মৃত ৭

নয়াদিল্লি: রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)৷ ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ মৃতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে৷ বুধবার সকালে দিল্লির দক্ষিণ-পশ্চিমের পালাম এলাকায় একটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নয়াদিল্লি: রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)৷ ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ মৃতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে৷ বুধবার সকালে দিল্লির দক্ষিণ-পশ্চিমের পালাম এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবনে আচমকা আগুন লাগে৷ মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হঠাৎই ভবনের নিচের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়৷ কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতে৷ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ বাসিন্দারা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, তবে অনেকেই ভিতরে আটকে পড়েন৷

   

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং দমকল বাহিনী৷ আগুন নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় প্রায় ৩০টি দমকল ইঞ্জিন৷ দমকল কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে থাকেন৷ দমকল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷

স্থানীয়দের দাবি, আগুন লাগার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কয়েকজন বাসিন্দা প্রাণ বাঁচাতে বারান্দা থেকে ঝাঁপ দেন৷ এতে তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হন৷ প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভবনের বেসমেন্ট ও নীচের তলাগুলিতে পোশাক এবং প্রসাধনী সামগ্রী মজুত রাখা ছিল৷ এই দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান করা হচ্ছে৷ উপরতলাগুলিতে বসবাস করতেন একাধিক পরিবার৷

তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়৷ শর্ট সার্কিট বা অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও পুলিশ৷ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷

শেষ খবর অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং উদ্ধারকাজ এখনও চলছে৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ তিনি মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google