২৬, ২৭ আগস্ট…হাওড়া ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে

ফের ট্রেন যাত্রীদের মাথায় পড়ল। রেলের এক বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে নতুন করে ব্যাপক যাত্রী হয়রানির আশঙ্কা করা হচ্ছে। হাওড়া ডিভিশনে ফের এক গুচ্ছ ট্রেন বাতিল হতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের ট্রেন যাত্রীদের মাথায় পড়ল। রেলের এক বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে নতুন করে ব্যাপক যাত্রী হয়রানির আশঙ্কা করা হচ্ছে। হাওড়া ডিভিশনে ফের এক গুচ্ছ ট্রেন বাতিল হতে চলেছে বলে জানানো হল দক্ষিণ-পূর্ব রেলের তরফে। আগামী ২৬ এবং ২৭ আগস্ট হাওড়া ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে বলে জানালো রেল।

আপনিও কি এই দুদিনে হাওড়া থেকে ট্রেনে ওঠার পরিকল্পনা করছেন বা টিকিট কাটবেন ভাবছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কিছু কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। ট্রেন নম্বর ২২৮৫৭ সাঁতরাগাছি-আনন্দ বিহার এক্সপ্রেস আগামী ২৬ আগস্ট বাতিল থাকবে।

   

শুধু তাই নয়, ট্রেন নম্বর ২২৮৫৮ আনন্দ বিহার-সাঁতরাগাছি এক্সপ্রেস ২৭ আগস্ট বাতিল থাকবে। যারা দিঘা যাবেন ভাবছেন তাঁদের জন্য রয়েছে খুবই খারাপ খবর। এমনিতে বর্ষাকালে সমুদ্র দেখতে অনেকেই পছন্দ করেন। ফলে এক দুদিনের ছুটিতে এবং বাজেটের মধ্যে একটাই ঘুরতে যাওয়ার জায়গা হল দিঘা।

তবে আগামী ২৬ আগস্ট যদি আপনিও দিঘা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। কারণ বাতিল থাকবে তাম্রলিপ্ত এক্সপ্রেস। ট্রেন নম্বর ১২৮৫৭/১২৮৫৮ হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস আগামী ২৬ আগস্ট বাতিল থাকবে। সেইসঙ্গে আজও বেশ কিছু ট্রেন দেরিতে চলবে বলে খবর। যেমন ট্রেন নম্বর ১২৮৬০ হাওড়া-সিএসএমটি মুম্বাই গীতাঞ্জলী এক্সপ্রেস দুপুর ১৩:৫০-এর বদলে সন্ধে ১৮:১৫ মিনিটে ছাড়বে।

এছাড়া ট্রেন নম্বর ১২৮৪১ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস দুপুর ১৫:২০-র বদলে সন্ধে ১৮:৪৫ নাগাদ শালিমার থেকে ছাড়বে।
এছাড়া ট্রেন নম্বর ১৮০৩০ শালিমার-এলটিটি মুম্বাই এক্সপ্রেস দুপুর ৩টের বদলে সকাল ৪টে নাগাদ ছাড়বে আগামীকাল ২৫ আগস্ট।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google