ভাষা দিবসে শুটিং করলেন মমতা, দিদি নং ১-এ থাকছে নতুন চমক

কলকাতা: দিন দুয়েক আগে জানা গিয়েছিল বাংলার জনপ্রিয় শো ‘দিদি নং-১’-এ যাবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কথা মতো বুধবার অর্থাৎ ভাষা দিবসের দিনে ওই রিয়ালিটি শো-এর শুটিং-এ উপস্থিত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: দিন দুয়েক আগে জানা গিয়েছিল বাংলার জনপ্রিয় শো ‘দিদি নং-১’-এ যাবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কথা মতো বুধবার অর্থাৎ ভাষা দিবসের দিনে ওই রিয়ালিটি শো-এর শুটিং-এ উপস্থিত রইলেন মমতা৷ বুধবার হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে হয় শ্যুটিং৷ এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী বাংলার রিয়েলিটি শো’তে হাজির হলেন৷

গত জানুয়ারি মাসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী৷ এই খবর চাউর হতেই শুরু হয়েছিল জোর জল্পনা৷ প্রশ্ন উঠতে শুরু করে ছিল তবে এবার কি রচনা ব্যানার্জীকে দেখা যাবে রাজনীতির আঙ্গিনায়৷ যদিও চলতি মাসে এই জল্পনার অবসান ঘটে৷

   

জানা যায়, রচনা ব্যানার্জী মুখ্যমন্ত্রীকে দিদি নং-১-এ আমন্ত্রণ জানাতে নবান্নে গিয়েছিলেন৷ সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন তিনি৷ এরপরই ১৮ ফেব্রুয়ারি নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়৷ তারপরই জানা যায় ২১ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় রিয়েলিটি শো-তে যাবেন৷ সেই মতো ভাষা দিবসের দিন অর্থাৎ বুধবার তিনি পৌঁছে যান হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে শুটিং-এ৷

দিদি নং-১ এমন একটি রিয়েলিটি শো, যেখানে বাংলার মা-বোনেরা তাঁদের জীবন সংগ্রাম, লড়াইয়ের কথা তুলে ধরেন৷ এই শো-এর সঞ্চালিকার ভূমিকায় দেখা যায় রচনা ব্যানার্জীকে৷ এই শো-তে চারটি রাউন্ডে খেলা হয়৷ জিতলে থাকে একাধিক পুরস্কারও৷ এবার এই শো-তে গিয়ে নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সূত্রের খবর, এদিন দিদি নং-১-এ স্পেশাল এপিসোড জুড়ে হয়েছে আদিবাসী নৃত্য৷ বাংলার লোকগান এবং বাংলা আধুনিক গান গাওয়া হয়েছে৷ এই স্পেশাল এপিসোডে প্রথম রাউন্ডটিই হল ‘আমি বাংলায় গান গাই’৷ দ্বিতীয় রাউন্ডটি হল ভোজনরসিক বাঙালির বাংলার খাওয়াদাওয়া নিয়ে৷ তৃতীয় রাউন্ডটি হচ্ছে বাংলার খেলা, মেলা, পুজোপার্বণ নিয়ে৷ চতুর্থ রাউন্ডের নাম ‘দিদিরা দেবে গোল’৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google