‘নির্লজ্জ বিজেপি, দালাল কমিশন’! ধর্মতলার মঞ্চ থেকে বিস্ফোরক মমতা

কলকাতা: ধর্মতলার মঞ্চ থেকে এবার সরাসরি নির্বাচন কমিশন এবং বিরোধী দল বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় ব্যাপক কারচুপির মারাত্মক অভিযোগ তুলে কেন্দ্র ও কমিশনকে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Bhabanipur Election Results 2026 Fifth Round

কলকাতা: ধর্মতলার মঞ্চ থেকে এবার সরাসরি নির্বাচন কমিশন এবং বিরোধী দল বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় ব্যাপক কারচুপির মারাত্মক অভিযোগ তুলে কেন্দ্র ও কমিশনকে একযোগে বিঁধলেন তৃণমূল নেত্রী। জীবিত মানুষদের ভোটার তালিকায় মৃত দেখানোর অভিযোগে এদিন রীতিমতো সরব হন তিনি।

‘দালাল কমিশন’ বলে তোপ

সামনেই নির্বাচন, আর তার আগেই রাজনৈতিক পারদ চড়িয়ে এদিন ধর্মতলার সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি। আর তার দালাল কমিশন। এ লজ্জা ঢাকার কোনও জায়গা নেই।”

   

ভোটার তালিকায় ‘মৃত’ জীবিতরা! Mamata Banerjee voter list allegation

এদিন মুখ্যমন্ত্রীর আক্রমণের মূল কেন্দ্রবিন্দু ছিল ভোটার তালিকায় নাম বাতিলের বিষয়টি। তাঁর সরাসরি অভিযোগ, রাজ্যের বহু জীবিত ভোটারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছে। বিষয়টিকে বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত করে তিনি বলেন, “বেঁচে আছেন, অথচ তালিকায় মৃত, এমন প্রচুর মানুষ রয়েছেন।”

‘আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি’

তবে এই চক্রান্ত রুখতে তৃণমূল কংগ্রেস যে হাত গুটিয়ে বসে নেই, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী। দলের নিচুতলার কর্মীদের কাজের প্রশংসা করে এবং বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি। আমরা তাদের (যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে) ঠিক খুঁজে বের করেছি।”

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর এই সরাসরি আক্রমণ শাসক ও বিরোধী শিবিরের সংঘাতকে এক নতুন মাত্রায় পৌঁছে দিল।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google