Mamata Banerjee: মালবাজারে বিপর্যয়ের পর সফরে মমতা

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দশমীর দিন বিসর্জনের সময় হড়পা বানের জন্য জলপাইগুড়ির মালবাজারে‌ (Malbazar Flash Flood) যে দুর্ঘটনা ঘটে,‌তার হাল হকিকত ও তদারকির জন্যই উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর। ...

By Rana Das

Published:

Follow Us
Mamata at behala

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দশমীর দিন বিসর্জনের সময় হড়পা বানের জন্য জলপাইগুড়ির মালবাজারে‌ (Malbazar Flash Flood) যে দুর্ঘটনা ঘটে,‌তার হাল হকিকত ও তদারকির জন্যই উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর। মালবাজারে গিয়ে নিহত আটজন এবং ক্ষতিগ্রস্থদের পরিবারের সাথে দেখা করবেন তিনি। তাদের সব রকমের প্রতিশ্রুতি দিয়ে তাদের হাতে কিছু সাহায্য তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী।

  • ১৭অক্টোবর সোমবার জলপাইগুড়ির মালবাজারে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • ১৮ অক্টোবর বৈঠকে করবেন মালবাজারে
  • ১৯ অক্টোরব শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন
  • ২০ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী নিহত ৮ জনের পরিবারের সাথে দেখা করবেন এবং তাদের সমস্যার কথা জানবেন বলে সূত্রের মারফত জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে এই সফরে তার সাথে কে কে থাকছেন তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে অরুপ বিশ্বাসের থাকার সম্ভাবনাই জোরালো। 

   

মুখ্যমন্ত্রী নিজে পরিবারগুলির সাথে কথা বলতে আগ্রহী বলে তার দফতর থেকে জানানো হয়েছে। মালবাজারের দুর্ঘটনার জন্য প্রশাসনের কতখানি গাফিলতি আছে তা দেখবার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মালবাজার দুর্ঘটনার ব্যাপারে উত্তরবঙ্গের কয়েকজন বিশিষ্ট নেতৃত্বের সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রী বলে জানা গেছে। তবে সবকিছুই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর আসার উপরে। 

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google