‘দিদি নং ১’ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: গত জানুয়ারি মাসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী৷ এই খবর চাউর হতেই শুরু হয়েছিল জোর জল্পনা৷ যেহেতু সামনে লোকসভা নির্বাচন তাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: গত জানুয়ারি মাসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী৷ এই খবর চাউর হতেই শুরু হয়েছিল জোর জল্পনা৷ যেহেতু সামনে লোকসভা নির্বাচন তাই কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছিল, তবে এবার রচনাকে কি দেখা যাবে রাজনীতির আঙ্গিনায়? ভোটে দাঁড়াবেন কিনা? তাও নিয়ে উঠেছিল প্রশ্ন৷

সেই সব জল্পনার অবশেষে অবসান ঘটল৷ জানা গেল, এই প্রথম কোনো রিয়েলিটি শোতে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদি নম্বর ১’ এর সেটে দেখা যাবে বাংলার ‘দিদি’ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

   

নবান্ন সূত্রে খবর, ২১ তারিখ ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নম্বর ১-এর সেটে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি যেহেতু এই প্রথম কোনো রিয়েলিটি শো-র সেটে যেতে পারেন তাই আগামিকাল অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি আঁটোসাঁটো নিরাপত্তা সংক্রান্ত মিটিং ডেকেছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি৷

মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর ১-এ যেতে পারেন এই খবর প্রকাশ্যে আসতেই রচনা ব্যানার্জীর নবান্নে যাওয়ার কারণটি স্পষ্ট হয়৷ মনে করা হচ্ছে, সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি নম্বর ১-এ আসার জন্য প্রস্তাব দিয়েছিলেন রচনা৷ আর সেই প্রস্তাবে রাজিও হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google