Malbazar Flash Flood: মালবাজার বিপর্যয়ের পর রাজ্য জুড়ে বিসর্জনের কড়া নির্দেশিকা

বিজয় দশমীতে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মালবাজারে (Malbazar Flash Flood) প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানে দর্শনার্থীদের ভেসে যাওয়ার পর তীব্র বিতর্ক চলছে। পরিস্থিতি বুঝে এবার রাজ্যের সর্বত্র দুর্গা বিসর্জনের ...

By Rana Das

Published:

Follow Us

বিজয় দশমীতে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মালবাজারে (Malbazar Flash Flood) প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানে দর্শনার্থীদের ভেসে যাওয়ার পর তীব্র বিতর্ক চলছে। পরিস্থিতি বুঝে এবার রাজ্যের সর্বত্র দুর্গা বিসর্জনের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নদী বা জলাশয়ের কাছকাছি কতজন যেতে পারবেন তা বলা হয়েছে।

  • মালবাজারে চলছে হাহাকার।
  • মাল নদীতে বিসর্জনের সময় হড়পা বানে অনেকে ভেসে গেছেন। কমপক্ষে ৯ জন মৃত।
  • বিভিন্ন জেলায় বিসর্জন কার্নিভালে বিশেষ সতর্কতা জারি।

বিস্তারিত সংবাদ পড়ুন:

   

মালবাজারে বিসর্জন বিপর্যের পর নবান্ন থেকে নির্দেশ চলে গেছে জেলায় জেলায়। কারণ, বিভিন্ন বারোয়ারি তথা সর্বজনীন দুর্গাপূজা কমিটিগুলি তৈরি হয়েছে বিসর্জন কার্নিভালের জন্য। শুক্রবার সমস্ত জেলায় হবে কার্নিভাল। আর শনিবার কলকাতায় কার্নিভাল। বিভিন্ন নদীতে প্রতিমা বিসর্জন চলছে। ফলে সতর্কতার জরুরি বার্তা দিয়েছে নবান্ন।

রাজের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন, প্রতিমা নিরঞ্জনের ঘাটে নির্দিষ্ট এলাকার পর যাতে জলে দূরে কেউ না যায় সেটি দেখতে হবে। এর জন্য দরকারে কড়া হতে হবে। 

Malbazar Flash Flood

এদিকে জলপাইগুড়ি জেলা প্রশাসনকে আরও সতর্কতা নিতে বলা হয়েছে। মালবাজারের বিপর্যয়ের পর সেখানে চলছে হাহাকার। দশমীর রাতে মাল নদীতে বিসর্জনের সময় হড়পা বান আসে। তাতে অনেকে ভেসে গেছেন। কমপক্ষে ৯ জন মৃত। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা আরও বেশি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google