Thar থেকে Scorpio, মাহিন্দ্রা’র এই 3 জনপ্রিয় SUV আসছে ইলেকট্রিক অবতারে

গত বছর মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের একগুচ্ছ ইলেকট্রিক গাড়ি লঞ্চের রূপরেখা প্রকাশ করেছিল। BE ও XUV.e সিরিজের একাধিক মডেলের লঞ্চের সময়কালও জানিয়েছিল কোম্পানি। একইসঙ্গে লাইনআপের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গত বছর মাহিন্দ্রা ও মাহিন্দ্রা (Mahindra & Mahindra) তাদের একগুচ্ছ ইলেকট্রিক গাড়ি লঞ্চের রূপরেখা প্রকাশ করেছিল। BE ও XUV.e সিরিজের একাধিক মডেলের লঞ্চের সময়কালও জানিয়েছিল কোম্পানি। একইসঙ্গে লাইনআপের বেশ কয়েকটি জনপ্রিয় এসইউভি ইলেকট্রিক অবতারে আনা হবে বলে ঘোষণা করা হয়েছিল। সেই তালিকায় Bolero MUV, Scorpio SUV ও Thar-এর নাম রয়েছে বলে মনে করা হচ্ছে।

Mahindra Bolero, Scorpio ও Thar ইলেকট্রিক অবতারে আসছে

   

অনুমান সত্যি হলে, Mahindra Bolero MUV ও Scorpio SUV এবারে ইলেকট্রিক পাওয়ারট্রেন সহ আসতে চলেছে। সেই তালিকায় রয়েছে Thar গাড়িটিও। এগুলি Mahindra Scorpio.e, Bolero.e ও Thar.e নামে হাজির হতে পারে। এই গাড়িগুলি সংস্থার স্কেটবোর্ড ইভি আর্কিটেকচারের উপর ভিত্তি করে আসবে। বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য আদর্শ এই প্ল্যাটফর্মের নাম ‘INGLO’। যা XUV.e8 ইলেকট্রিক এসইউভি-র ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল। 

INGLO P1 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে Mahindra Thar.e। যে কারণে লম্বা হুইলবেস ও বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে। এর ফ্লোরের নিচে ব্যাটারি প্রতিস্থাপিত করা হবে। বিশ্বমানের প্রযুক্তি দেওয়া হবে এতে। এদিকে Scorpio N ভিত্তিক পিকআপ ট্রাক ২০২৫-এর মাঝামাঝিতে বাজারে আসবে বলে জানা গিয়েছে। 

দীপাবলিতে গ্রাহকদের খুশি করতে বিশেষ ঘোষণা Ola-র, ইলেকট্রিক স্কুটার ছুটবে AI প্রযুক্তিতে

যাই হোক,  Mahindra Scorpio.e, Bolero.e ও Thar.e-এর লঞ্চের সময়কাল সম্পর্কে কিচুই জানায়নি মাহিন্দ্রা। অনুমান করা হচ্ছে, ২০২৬-এর বাজারে আসবে গাড়গুলি। এদিকে Scorpio.e ও Thar.e ফোর হুইল ড্রাইভ সহ আসবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google