বড়সড় বিপত্তি! মাধ্যমিক প্রশ্নপত্র বোঝাই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত

আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2026) । কিন্তু পরীক্ষার প্রথম দিনেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা। পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্রের নিরাপত্তা ...

By Suparna Parui

Published:

Follow Us
Madhyamik Exam Papers Vehicle Meets Accident, Sparks Tension

আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2026) । কিন্তু পরীক্ষার প্রথম দিনেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা। পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে যখন প্রশাসন সর্বোচ্চ সতর্কতায়, ঠিক সেই সময়ই প্রশ্নপত্র বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সৌভাগ্যবশত বড় কোনও বিপর্যয় না ঘটলেও, ঘটনাটি ঘিরে অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে(Madhyamik 2026) বাসন্তী থানা থেকে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2026) প্রশ্নপত্র নিয়ে একটি গাড়ি পরীক্ষা কেন্দ্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দিরের উদ্দেশে রওনা দেয়। সেই গাড়িতেই ছিল পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু বাসন্তীর আমঝাড়া বাজার সংলগ্ন এলাকায় পৌঁছতেই আচমকা দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রাস্তায় ভিড় অথবা অন্য কোনও যানবাহনের সঙ্গে সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

   

দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা এক মহিলা পুলিশ কর্মী-সহ মোট দুই জন পুলিশ কর্মী আহত হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের দ্রুত বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google