খেল শুরু নিম্নচাপের, ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে বাংলা, কতদিন চলবে দুর্যোগ?

কলকাতা: পূর্বাভাস ছিলই৷ সেই মতোই শুক্রবার রাত থেকে শুরু বৃষ্টি৷ শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার৷ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে সর্বোত্র৷ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Low pressure causes rain in Bengal

কলকাতা: পূর্বাভাস ছিলই৷ সেই মতোই শুক্রবার রাত থেকে শুরু বৃষ্টি৷ শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার৷ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে সর্বোত্র৷ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস৷ কোথাও কোথাও আবার দমকা হাওয়া বইছে৷ পৌষের শীত মাটি করে ভিজছে বাংলা৷ (Low pressure causes rain in Bengal)

বাতাসে মিশেছে জলীয়বাষ্প Low pressure causes rain in Bengal

বঙ্গোপসাগরে থাকা এই নিম্নচাপের অভিমুখ যদিও তামিলনাড়ু উপকূলের দিকে রয়েছে৷ ক্রমশ এটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী বাড়াবে৷ তবে এর পরোক্ষ প্রভাব পড়েছে বাংলায়৷ রাজ্যের বাতাসে মিশছে  প্রচুর পরিমাণে জলীয় বাষ্প৷ 

   

আজ, শনিবার ও আগামীকাল, রবিবার বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ অন্যান্য জেলাগুলি অবশ্য শুকনোই থাকবে৷ অন্যদিকে, রবিবার পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশা দেখা যাবে৷ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কোথাও কোথাও আবার তুষাপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর৷ 

উধাও শীত Low pressure causes rain in Bengal

এদিকে, বৃষ্টির জেরে ভরা পৌষেও উধাও শীত৷ আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই৷ আগামী ৫ দিন রাতের তাপমাত্রাতেও বড়সড় পরিবর্তনের পূর্বাভাস সেই৷ বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশিই রয়েছে৷ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস৷ 

West Bengal: Rain disrupts winter in Bengal due to Bay of Bengal low pressure. Light to moderate showers expected. Alipore Weather Office issues warning. Temperatures rise amid rainy spell.

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google