Sandeshkhali: গ্রেফতার শাহজাহান, সন্দেশখালির পথে শুভেন্দু

আজ বৃহস্পতিবার কাকভোরে গ্রেফতার হয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। সন্দেশখালি (Sandehkhali)-র এই তৃণমূল নেতার বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে আজই সন্দেশখালির উদ্দেশ্যে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

আজ বৃহস্পতিবার কাকভোরে গ্রেফতার হয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। সন্দেশখালি (Sandehkhali)-র এই তৃণমূল নেতার বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে আজই সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তাঁর গাড়ি ভোজেরহাট এলাকা পেরিয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীকে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির জেলিয়াখালিয়া ও হলদারপাড়া যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

   

উল্লেখ্য, শেখ শাহজাহানের বিরুদ্ধে হিংসা ছড়ানো সহ একাধক ধারায় মামলা করা হয়েছে। যদিও শেখ শাহজাহানের গ্রেফতারিতে এত দেরি কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। শুভেন্দু অধিকারীর দাবি, ‘জেলে শেখ শাহজাহানকে পাঁচতারা সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google