FIFA BAN India: ভারতীয় ফুটবলের নির্বাসন ইস্যুতে বিস্ফোরক বক্তব্য কুশল দাসের

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জেরে আগামী বৃহস্পতিবার, দিল্লীর ফুটবল হাউসে জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। দেশের ফুটবল কর্মকর্তাদের সঙ্গে ...

By Rana Das

Published:

Follow Us
AIFF general secretary Kushal Das

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জেরে আগামী বৃহস্পতিবার, দিল্লীর ফুটবল হাউসে জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। দেশের ফুটবল কর্মকর্তাদের সঙ্গে ডাকা হয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ সহ দেশের অন্যান্য রাজ্য ফুটবল সংস্থা।

এরই মধ্যে মঙ্গলবার ফেডারেশনের প্রাক্তন সচিব কুশল দাস প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “ফিফা এই বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পছন্দ করে না। কর্তৃপক্ষের উচিত এই সমস্যার আরও ভাল সমাধান নিয়ে আসা। আমি আশা করি ভারতীয় ফুটবল এতে ক্ষতিগ্রস্ত হবে না।”

   

প্রসঙ্গত, এই নির্বাসনের ধাক্কাতে আগামী ১১-৩০ অক্টোবর মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছিলো তা ভারতে আর হবে না। এরই সঙ্গে, ভারতীয় জাতীয় দল জুনে এএফসির মূলপর্বে কোয়ালিফাই করেছিলো আগামী বছর তাও খেলতে পারবে না। ক্লাব হিসেবে ATK মোহনবাগান এএফসি কাপে যতটা পথ অতিক্রম করেছিলো সেই খানেই থেমে যেতে হবে, কারণ এএফসি কাপে ভারতীয় কোনো ক্লাবও আর অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ আগামী ৬ অক্টোবর আর কোনো খেলা থাকছে না এএফসি কাপের।

আইএসএল বা আইলিগ বা সুপার কাপে আর কোনো কোটা থাকছে না এএফসি কাপ বা এসিএল খেলার।ভারতকে খেলতে হবে নিজেদের দেশের ভিতরেই, এর মানে দাঁড়াচ্ছে একটা ক্লাব লিগ থেকে ধাপে ধাপে উঠে শেষ করে ওয়াল্ড ক্লাব কাপে গিয়ে, সেইখানে দেশের ক্লাবগুলি যা খেলবে সব এইখানেই শেষ, কোনো প্রমোশন হবে না। আইএসএল আর পাড়ার ফুটবল টুর্নামেন্টের মধ্যে আর কোনো ফারাক রইলো না গুরুত্বের দিক দিয়ে দেখতে গেলে।

মঙ্গলবার থেকে ভারতীয় ফুটবল ফেডারেশন যেহেতু নির্বাসিত তাই সব দেশের ফুটবল ফেডারেশন তাদের প্লেয়ারদের ওপর ভারতের ক্লাবে খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করলো। অর্থাৎ আইএসএলের ৮ টা ক্লাব ৬ বিদেশি সই করিয়ে নিলেও নর্থ ইস্ট ইউনাইটেড ১ জন বিদেশি সই করিয়েছে,ইমামি ইস্টবেঙ্গল আর কেরালা ব্লাস্টার্স ৫ জন সই করিয়েছে এরা আর নতুন করে বিদেশি সই করাতে পারবে না,আই লিগেও একই নিয়ম লাঘু হবে। ভারত থেকে বিদেশের ক্লাবে কোনো ভারতীয় প্লেয়ার খেলতে যেতেও পারবে না।ভারত এইবার দেশের মধ্যেই ফুটবল খেলবে, এই সিজনের মধ্যে নিষেধাজ্ঞা না ওঠাতে পারলে পরের মরশুম থেকে বিদেশি ফুটবলারেরাও আসবে না ভারতে।৭৫ তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের পরের দিন অভিশপ্ত ১৬ই আগষ্ট ভারতীয় ফুটবলকে পাঠিয়ে দিলো অনির্দিষ্টকাল নির্বাসনে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google