Durga Puja: রাম মন্দির প্যান্ডেল উদ্বোধন করে শাহ বললেন দুর্গার আশীর্বাদ পেতে এসেছি

Durga Puja: কলকাতার দুর্গাপুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বিকেলে বিশেষ বিমানে ছত্তীসগঢ় থেকে কলকাতা এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন তিনি। বিশেষ বিমানে কলকাতা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

Durga Puja: কলকাতার দুর্গাপুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বিকেলে বিশেষ বিমানে ছত্তীসগঢ় থেকে কলকাতা এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন তিনি। বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তারপর সেখান থেকে সোজা লেবুতলা পার্কে যান। এরপর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন।এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে। অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের আগে কলকাতার ‘রামমন্দিরের’ উদ্বোধন করে অমিত শাহ বললেন, “আমি আজ বাংলায় এসেছি শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য।”

আজ দ্বিতীয়া! আলোক সজ্জায় ভরে উঠেছে সন্তোষ মিত্র স্কোয়ারের রামমন্দির। মণ্ডপসজ্জা দেখে ভীষণ মুগ্ধ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজোর উদ্যোক্তাদের প্রশংসা করেন তিনি। অমিত শাহ বলেন, “রামমন্দির উদ্বোধনের আগে, আজ উত্তর কলকাতার এই মণ্ডপ গোটা বিশ্বের কাছে রাম জন্মভূমির বার্তা পৌঁছে দিচ্ছে।” তিনি আরও বলেন “এই ৯ দিন পশ্চিমবঙ্গের জন্য দীপাবলির থেকেও বড় উৎসব। গোটা বাংলায় মণ্ডপে মণ্ডপে দেবীর পুজো হয়। শক্তির আরাধনা হয়।”

   

পুজোর উদ্বোধনে এসে রাজনৈতিক মন্তব্য করতে নারাজ অমিত শাহ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে আমি আসব। রাজনীতির কথাও বলব। কিন্তু আজ নয়। জানুয়ারি মাসে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করা হবে। তার আগেই আজ উত্তর কলকাতার মণ্ডপে রামমন্দিরের উদ্বোধন করে ফেলেছেন কলকাতাবাসী। এর জন্য আমি তাঁদের অভিনন্দন জানাচ্ছি।”

এছাড়াও অমিত শাহ বলেন যে আজ মণ্ডপে দেবীর কাছে বঙ্গবাসীর জন্য তথা আপামর দেশবাসীর জন্য প্রার্থনা করবেন। একইসঙ্গে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেবী দুর্গা যাতে সকলকে শক্তি দেন, সেই প্রার্থনাও করবেন তিনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google