Madan Mitra: অপারেশনের পর মদন মিত্র ফের সংকটজনক

প্রাক্তন মন্ত্রী ও বর্তমান তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ফের সংকটজনক। SSKM হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তাঁর কাঁধে অপারেশন হয়েছে। এরপরই শারীরিক অবস্থার অবনতি হয় ফের। নিউমোনিয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Madan Mitra in SSKM

প্রাক্তন মন্ত্রী ও বর্তমান তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ফের সংকটজনক। SSKM হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তাঁর কাঁধে অপারেশন হয়েছে। এরপরই শারীরিক অবস্থার অবনতি হয় ফের। নিউমোনিয়া আক্রান্ত হয়ে মদন মিত্র চিকিতসাধীন। হাসপাতালে পড়ে গিয়ে তাঁর কাঁধের হাড় সরে গেছিল। সেই কারণে হয় অপারেশন। উত্তর ২৪ পরগনার কামারহাটির বিধায়ক মদন মিত্র তৃ়ণমূলের হেভিওয়েট নেতা। তিনি গত সপ্তাহ থেকে চিকিতসাধীন।

বুধবার অপারেশনের পর থেকে মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটছেনা। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে আবারও খিঁচুনি হয় এই হেভি-ওয়েট তৃণমূল নেতার। অস্ত্রোপচারের পর খিঁচুনি হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন চিকিৎসকেরা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী প্রাক্তন মন্ত্রী ও হেভিওয়েট তৃণমূল নেতা মদন মিত্র আপাতত স্থিতিশীল রয়েছেন। এসএসকেএমের আইটিইউয়ে চিকিৎসাধীন তিনি।

   

এসএসকেএম সূত্রে খবর, বুধবার কাঁধের অস্ত্রোপচারের পর সন্ধ্যার দিকে মদন জানান, যে জায়গায় অস্ত্রোপচার হয়েছে, সেখানে ব্যথা করছে। এরপর রাতের দিকে আচমকাই খিঁচুনি হতে থাকে। খিঁচুনি দীর্ঘক্ষণ হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা ছুটে যান এবং প্রয়োজনীয় ব্য়বস্থা নেন। নেন। এসএসকেএম সূত্রে খবর, আপাতত মদন মিত্র স্থিতিশীল রয়েছেন। কিন্তু অস্ত্রোপচারের পর যেহেতু খিঁচুনি, ফলে বিশেষ নজর রাখা হয়েছে কামারহাটির বিধায়ককে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মদন মিত্র SSKM হাসপাতালে চিকিৎসাধীন। এর মাঝে তিনি বেড থেকে পড়ে গেছিলেন। তাঁর কাঁধের হাড় সরে যায়। অপারেশন করেই সেই আঘাত ঠিক করতে প্রস্তুতি নেন চিকিৎসকরা। বুধবার মদন মিত্রের অপারেশন হয়। বিধায়ক, প্রাক্তন মন্ত্রী ও হেভিওয়েট তৃণমূল নেতা মদন মিত্র আপাতত স্থিতিশীল বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক মদন মিত্র। নিউমোনিয়ার সমস্যা নিয়ে ভর্তি হন তৃণমূলের এই হেভিওয়েট নেতা। নিউমোনিয়ার দোসর হয়ে হাড় ভেঙে যাওয়া। চিকিৎসকরা জানান, কামারহাটির বিধায়কের অস্ত্রোপচার করতে হবে। শরীর ঠিক থাকলে বুধবারই মদন মিত্রের অস্ত্রোপচার হবে বলে হাসপাতাল সূত্রে খবর। সেই মত বুধবারই অস্ত্রোপচার হয় বুধবার।

গত সপ্তাহে এসএসকেএমের উডবার্ন ইউনিটে মিত্রকে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত তিনি যার জন্য চিকিৎসা চলছিল। এরপর বৃহস্পতিবার রাতে হঠাৎ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং অবস্থার অবনতি হয়। এরপর হঠাৎ করে শুরু হয় খিঁচুনি। তাঁকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় সিসিইউ’তে। সিসিইউ’তে যাওয়ার সময় খিঁচুনিতে আচমকা তাঁর কাঁধের হাড় ভেঙে যায়। এরপর থেকেই সিসিইউ’তে রয়েছেন তৃণমূল বিধায়ক। বাইপ্যাপ সাপোর্ট দিতে হয় তাঁকে। মঙ্গলবার অক্সিজেনের মাত্রা স্থিতিশীল ছিল এবং শারীরিক অবস্থারও উন্নতি হয়। এরপরই বুধবার অপারেশন হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google