Anubrata Mondal: সিবিআই এত চুপ কেন, বুকের ভিতর হাতুড়ি পড়ছে অনুব্রতর

রাজনৈতিক মহলে বা জনজীবনে আলোচনা এবার সিবিআইয়ের মতিগতি ঠিক লাগছে না। এ যেন ঝড়ের পূর্বলক্ষণ। এত নীরব কেন সিবিএসই! অনুব্রত মণ্ডলের শারীরিক খবরাখবর নিতে হাসপাতালে সিবিআই আধিকারিক যেতেই ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
anubrata mondal

রাজনৈতিক মহলে বা জনজীবনে আলোচনা এবার সিবিআইয়ের মতিগতি ঠিক লাগছে না। এ যেন ঝড়ের পূর্বলক্ষণ। এত নীরব কেন সিবিএসই! অনুব্রত মণ্ডলের শারীরিক খবরাখবর নিতে হাসপাতালে সিবিআই আধিকারিক যেতেই ভীত হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি। এসএসকেএমে চিকিৎসাধীন অনুব্রত মণ্ডলের বুক ফের ধড়ফড় করতে শুরু করেছে। তবে তার দেহের অক্সিজেন মাত্রা ঠিকঠাক বলে জানানো হয়। সিবিআই আধিকারিক চোখ বুলিয়ে নেন অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্টে।

সূত্রের খবর, সিবিআই মনে করছে অনুব্রত মণ্ডল অসুস্থ নন, তিনি গোরু পাচার মামলার জেরা থেকে বাঁচতে অসুস্থ হবার নাটক করছে। জানা গিয়েছে, এই বিষয়ে আইনগত দিক বজায় রেখে জেরার চেষ্টা করবে সিবিআই।

   

এসএসকেএম হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডলকে জেরা করতে সিবিআই মরিয়া চেষ্টা চালাচ্ছেন। দিল্লিতে পাঠানো হয়েছে অনুব্রতর মেডিকেল রিপোর্ট। সেখান থেকে পরবর্তী নির্দেশ এলে নিজেদের চিকিৎসক দল নিয়ে অনুব্রতকে জেরা করার পথই নিয়েছে সিবিআই।

গোরু পাচার মামলায় অনুব্রত এমন কিছু জানেন যা তদন্তের গতি বাড়িয়ে দেবে এমনই ধারণা করছে সিবিআই। একইসঙ্গে বীরভূমের বগটুই গ্রামের গণহত্যার তদন্তেও অনুব্রতকে জেরার মুখে পড়তে হবে।

তবে নিজাম প্যালেসে হাজিরা না দিয়ে নিজেকে অসুস্থ বলে দাবি করে অনুব্রত মণ্ডল আইনজীবীদের মারফত জানায়, দরকারে হাসপাতালে এসে কথা বলতে পারে সিবিআই।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google