TET SCAM: ১৪৪ ধারা জারি হতেই করুণাময়ীতে হবু শিক্ষকদের মানব বন্ধন

আদালতের নির্দেশে এপিসি ভবনের সামনে ১৪৪ ধারা জারি হয়েছে। এরপরেই চার জন করে ভাগ হয়ে অবস্থান বিক্ষোভে শামিল হল ২০১৪ টেট পাশ চাকরি(TET) প্রার্থীরা। এদিকে আদালতের নির্দেশে বিধাননগর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আদালতের নির্দেশে এপিসি ভবনের সামনে ১৪৪ ধারা জারি হয়েছে। এরপরেই চার জন করে ভাগ হয়ে অবস্থান বিক্ষোভে শামিল হল ২০১৪ টেট পাশ চাকরি(TET) প্রার্থীরা। এদিকে আদালতের নির্দেশে বিধাননগর পুলিশ কমিশনারের নেতৃত্বে বাড়ছে পুলিশের বহর। আন্দোলনকারী তুলতে এলে আজ রাতেই রণক্ষেত্র হয়ে উঠতে পারে করুণাময়ী চত্বর৷

আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভের কারণে সমস্যা দেখা দিচ্ছে এমনটাই দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ এরপরেই কলকাতা হাই কোর্টের তরফে জানানো হয়, ১৪৪ ধারা মানতে হবে চাকরি প্রার্থীদের। বিধাননগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন পর্ষদ অফিসে কর্মীদের ঢোকা বের হওয়ার ব্যবস্থা করতে হবে। আগামী ৪ নভেম্বর অবধি এই নিয়ম বলবৎ থাকবে।

   

পর্ষদের তরফে জানানো হয়েছে, এপিসি ভবনের সামনেই আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। আন্দোলনের জেরে অফিসে ঢুকতে পারছেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীরা। যার ফলে কোনও কাজ শুরু করা যাচ্ছে না অভিযোগ পর্ষদের। পাশাপাশি বোর্ডের কর্মীদের নিরাপত্তা দেওয়ার আবেদনও করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এদিন পর্ষদের তরফে আদালতের কাছে তুলে ধরা হয় শাহিনবাগ আন্দোলনের প্রসঙ্গ। পর্ষদের তরফে জানানো হয়, আমরা চাই আমাদের কর্মী অফিসারদের অফিসে ঢোকা বেরনো, গাড়ি যাওয়া আসার ব্যবস্থা করুক পুলিশ। আমরা পুলিশের কাছে আবেদন করেছি মেল করে।

এরপরেই রাজ্যের তরফে জানানো হয়েছে, আন্দোলনকারীদের সরাতে ব্যর্থ হচ্ছে সরকার। ৯ অক্টোবর থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একইসঙ্গে ওই এলাকায় হাসপাতালের কারণে সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা। রোজ যেভাবে আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।

আদালতের নির্দেশের পর তৎপর হয় প্রশাসন। করুণাময়ী চত্বরে বাড়ছে পুলিশি নিরাপত্তার বহর৷ গত কয়েক দিন ধরে যে জায়গায় আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন, সেখানে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।