মানিকতলা উপনির্বাচনে কে হচ্ছেন তৃণমূল প্রার্থী? একাধিক নাম নিয়ে শুরু জল্পনা

মানিকতলা (Maniktala Bye Election) সহ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১০ জুলাই মানিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে নির্বাচন। এর মধ্যে সকলের নজর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
TMC leader murder at Shantiniketan

মানিকতলা (Maniktala Bye Election) সহ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১০ জুলাই মানিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে নির্বাচন। এর মধ্যে সকলের নজর কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভার দিকে (Maniktala Bye Election)। এবারের ভোটে কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের লিড ২০১৯-এর তুলনায় কমেছে।

যদিও মানিকতলা বিধানসভা কেন্দ্রে তুলনায় ভালো ফল করেছে তৃণমূল। মানিকতলা বিধানসভার আটটি ওয়ার্ডের মধ্যে ছ’টিতে তৃণমূল ও দু’টিতে বিজেপি এগিয়ে রয়েছে। একুশের নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হন সাধন পাণ্ডে। ২০ হাজার ২৩৮ ভোটে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারান তিনি। ২০২২-র ফেব্রুয়ারিতে মৃত্যু হয় সাধন পাণ্ডের।

   

তারপর থেকে এই কেন্দ্রটি বিধায়কহীন হয়ে পড়েছিল। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচনের বিধান থাকলেও, মানিকতলা কেন্দ্রের ক্ষেত্রে তা হয়নি। গণনায় কারচুপির অভিযোগে ফলাফল বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সেই মামলার সম্প্রতি নিষ্পত্তি ঘটেছে। আদালত উপনির্বাচনের নির্দেশ দিয়েছে। 

মমতার খাসতালুক ভবানীপুরে হাজার হাজার ভোটে পিছিয়ে তৃণমূল! চাঞ্চল্যকর তথ্য দিলেন শুভেন্দু

এদিকে ভোট ঘোষণা হতেই মানিকতলার তৃণমূল প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এ নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। এই কেন্দ্রে প্রার্থী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে সাধন পাণ্ডের মেয়ে শ্বেতা পাণ্ডে। তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ শ্বেতা। তাঁর কথায়, এটা আমি বলতে পারব না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন।

জনসংযোগে শ্রেয়া পাণ্ডে

এর আগে শ্বেতাকে এই কেন্দ্রের আহ্বায়ক করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাবা সাধন পাণ্ডে মারা যাওয়ার পর থেকেই এলাকায় প্রভাব বাড়াতে থাকেন শ্বেতা। নিয়ম করে বিভিন্ন জনসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন তিনি। তৃণমূলের সভাতেও দেখা যেত সাধন-কন্যাকে। ফলে এই কেন্দ্রে শ্বেতাকে তৃণমূলের প্রার্থী করার সম্ভাবনা বেশি। তৃণমূলের প্রাক্তন এক মুখপাত্রও প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন।

ভয়ঙ্কর, বুথে গিয়ে সব খোয়ালেন স্বস্তিকা! একই অবস্থা অভিনেত্রীর বোনেরও

একটা সময় বামেদের দুর্গ ছিল মানিকতলা। সিটু নেতা শ্যামল চক্রবর্তী এই কেন্দ্র থেকে বিধায়ক হন। ২০১১ সাল থেকে টানা তিনবার মানিকতলার বিধায়ক হিসেবে নির্বাচিত হন সাধন পাণ্ডে। ২০২১-এ মানিকতলা কেন্দ্রে জয়ী হন সাধন পাণ্ডে। তিনি ৬৭ হাজার ৫৭৭ ভোট পেয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কল্যাণ চৌবে পেয়েছিলেন ৪৭ হাজার ৩৩৯টি ভোট।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google