ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের পূর্বাভাস, সপ্তাহান্তে বৃষ্টির ইঙ্গিত বঙ্গে

কলকাতা: আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০–৪০ কিলোমিটার গতিবেগে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০–৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।

   

দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবার বৃষ্টিপাত বাড়তে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কলকাতাতেও রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুইদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের ঝড়বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। শনিবার বৃষ্টিপাত কিছুটা কমলেও রবিবার থেকে ফের বৃষ্টি বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের নদী, খাল ও জলাধারে জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্থানীয়রা বাড়ি, দোকানপাট ও ফসল রক্ষায় সতর্ক থাকতে হবে। দক্ষিণবঙ্গের শহর ও শহরতলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা বাতাস বইবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google