পরিবহণ দফতরের কর্মীদের বাতিল ছুটি, বিশেষ বাস পরিষেবা মাধ্যমিক পরীক্ষার্থীদের

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রেল দফতর থেকে বিশেষ ব্যবস্থা করেছে৷ এবার এগিয়ে এল পরিবহন দফতর৷ কর্মীদের ছুটি বাতিল করে পাশে দাঁড়াল পড়ুয়াদের৷ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসায় চিন্তায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রেল দফতর থেকে বিশেষ ব্যবস্থা করেছে৷ এবার এগিয়ে এল পরিবহন দফতর৷ কর্মীদের ছুটি বাতিল করে পাশে দাঁড়াল পড়ুয়াদের৷ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসায় চিন্তায় পড়েছে অভিভাবকরা৷ তাদের স্বস্তি দিয়ে এবার মাধ্যমিক স্পেশাল বাস চালাবে দফতর৷

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার মোট ১৫টি রুটে মাধ্যমিক স্পেশ্যাল বাস চালানো হবে৷ এর মধ্যে কোনও রুটে দুটি আবার কোনও রুটে একটি বাস চলবে৷ যে সমস্ত রুটে দুটি করে বাস চলবে৷ সেখানে প্রথম বাসটি ছাড়বে সকাল পৌনে ৮টায়৷ পরেরটা ডিপো থেকে ছাড়বে ৮টা ১৫ মিনিটে৷

   

যে রুটে একটি বাস চলবে, সেখানে ডিপো থেকে বাসটি ছাড়বে সকাল ৮টায়৷ পরীক্ষা শেষে ফেরার সময় দুপুর সোয়া একটা থেকে পৌনে দুটোর মধ্যে পাওয়া যাবে এই বিশেষ বাস৷ বাসের সামনে বড় করে লেখা থাকবে ‘পরীক্ষা স্পেশ্যাল’৷ এই বাসগুলিতে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীরা চড়তে পারবে৷ বাসে জায়গা থাকলে তবেই অভিভাবকদের উঠতে দেওয়া হবে৷

জেনে নিন কোন কোন রুটে চলবে বিশেষ বাস?

বালিগঞ্জ স্টেশন-এসপ্ল্যানেড- ২টি বাস
ঠাকুরপুকুর-শিয়ালদহ-১টি বাস
কুঁদঘাট-দক্ষিণেশ্বর-১টি বাস
গড়িয়া-হাওড়া স্টেশন (দেশপ্রিয় পার্ক)-২টি
সরশুনা-হাওড়া স্টেশন-২টি বাস
দক্ষিণেশ্বর-এসপ্ল্যানে়ড-১ টি বাস
ডানলপ-বালিগঞ্জ- ১টি বাস
চেতলা-পাইকপাড়া-১টি বাস
কাকুড়গাছি-বেহালা-২টি বাস
গড়িয়া-হাওড়া-২টি বাস
যাদবপুর-হাওড়া স্টেশন-১টি বাস
বারাকপুর-হাওড়া স্টেশন-১টি বাস
দমদম বিমানবন্দর-এসপ্ল্যানেড-১টি বাস
নিউটাউন-শিয়ালদহ-২টি বাস

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google