শিয়ালদহ-কলকাতা থেকে একাধিক ট্রেন বাতিল! জানুন বিস্তারিত

রেলের কাজ চলার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের একাধিক লাইনে ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে যে, কাটিহার ডিভিশনের অন্তর্গত মঙ্গুরজান, তিন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রেলের কাজ চলার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের একাধিক লাইনে ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

রেলের তরফে জানানো হয়েছে যে, কাটিহার ডিভিশনের অন্তর্গত মঙ্গুরজান, তিন মাইল হাট ও ডামডাঙ্গি স্টেশনে অটোমেটিক ব্লক সিগনালিং চালু করার জন্য ১ জুলাই থেকে ৩ জুলাই, ২০২৩ পর্যন্ত তিনদিনের প্রি নন-ইন্টারলকিং –এর কাজ চলছে। এবং ৪ ও ৫ জুলাই, ২০২৩ তারিখে দুইদিনের নন-ইন্টারলকিং-এর কাজ চলছে। এর ফলেই একাধিক ট্রেন বাতিল করে হয়েছে।

   

জানা গিয়েছে ট্রেন বাতিল ছাড়াও কয়েকটি ট্রেনের পথ পরিবর্তন করে হয়েছে।

৪ ও ৫ জুলাই মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন এক্সপ্রেস বাতিল থাকবে।

যে সকল ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে – নাহরলগুন-আনন্দ বিহার টার্মিনাল অরুণাচল এসি এসএফ এক্সপ্রেস, (হলদিবাড়ি-কলকাতা) ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস, (শিলচর-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস, (আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস, (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস, (লালগড়-ডিব্রুগড়) অবধ আসাম এক্সপ্রেস, (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) নর্থইস্ট এক্সপ্রেস, (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) পদাতিক এক্সপ্রেস,(নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস, (শিয়ালদহ-আগরতলা) কাঞ্চনজংঘা এক্সপ্রেস,(নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস, এবং (পুরী-কামাখ্যা) এক্সপ্রেস।

স্বাভাবিকভাবেই অসুবিধায় পড়বেন যাত্রীরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google