Skip to content
  • About Us
  • Contact Us
  • Sports 24×7
  • Hindi Edition
July 03, 2026
Kolkata24x7 logo bengali news

Kolkata24x7

Latest Bengali News, West Bengal News, India News, Politics, Sports & Business
Kolkata24x7 logo bengali news
  • Latest
  • Live
  • Shorts
  • Web Stories
  • Video
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
  • ডিফেন্স নিউজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • উত্তর সম্পাদকীয়
  • .
  • তাজা খবর
  • Sports 24×7
  • সম্পাদকীয়
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • উত্তর-পূর্ব ভারত
  • বাংলাদেশ
  • কৃষিকথা
  • ভিন্ন খবর
  • প্রবাসের রূপকথা
  • বিজ্ঞান সংবাদ
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
  • ডিফেন্স নিউজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • উত্তর সম্পাদকীয়
Home » kolkata » recruitment corruption cbi takes strict action against tapas mondal by freezing his bank account
Kolkata City

Recruitment corruption: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে তাপসকে নিয়ে কড়া পদক্ষেপ সিবিআইয়ের

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment corruption) প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (freezing his bank account) করা হল।

Author Avatar

Kolkata24x7 Team

February 27, 2023 1:42 PM1:42 pm bank accountCBIrecruitment corruptionTapas Mondal
Tapas Mondal arrested by CBI

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment corruption) প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (freezing his bank account) করা হল। তদন্তের স্বার্থেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এমনটাই জানিয়েছে সিবিআই (CBI)।

জানা গেছে, তাপসের ১২ টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। যেখানে বিরাট অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলেও জানিয়েছে তদন্তকারী সংস্থা। সেই টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদ করা হবে তাপস মণ্ডলকে।

   

সূত্রের খবর, তাপসের ১২টি অ্যাকাউন্টের মধ্যে তাপসের ব্যক্তিগত ও শিক্ষক সংগঠনের অ্যাকাউন্ট ছাড়াও রয়েছে ৬টি বেসরকারি কলেজের অ্যাকাউন্ট। সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চিঠি পাঠিয়ে ওই অ্যাকাউন্টগুলি থেকে যাবতীয় লেনদেন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাপসের আর কোনও অ্যাকাউন্ট রয়েছে কি না, খোঁজ চলছে।

নিয়োগ দুর্নীতি মামলায় ৯ মার্চ অবধি তাপসকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রাথমিকে নিয়োগে অন্যতম ষড়যন্ত্রকারী তাপস একাধিক তথ্য লুকানোর চেষ্টা করছে। এমনটাই মনে করছে তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের দাবি, তাপস অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রভাবশালীদের মারফত চাকরির ব্যবস্থা করেছিলেন।

সিবিআইয়ের কাছে ম্যারাথন জেরার সম্মুখীন হয়েছেন তাপস মণ্ডল। একাধিকবার জেরার সম্মুখীন হওয়ার পর ১৯ ফেব্রুয়ারি গ্রেুফতার করা হল তাপস মণ্ডলকে। অভিযোগ, একাধিক তথ্য লুকানোর চেষ্টা করছেন তাপস। সেদিন গ্রেফতার করা হয় নীলাদ্রি নামে আরও এক মিডলম্যানকে। সিবিআই দাবি করে. তাপস ও নীলাদ্রি জেরায় সহযোগিতা করছে না। যদিও তাপসের দাবি ছিল, তাঁকে ফাঁসানো হচ্ছে। নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নয় তিনি।

এই সংক্রান্ত আরও খবর

Congress Expels Shankar Malakar from All Posts Amid TMC Defection Buzz

ছাব্বিশের আগে উত্তরের শঙ্করকে দলে ভিড়িয়ে শক্তি বাড়াল তৃণমূল

By Suparna Parui June 4, 2025 11:51 AM
#ट्रेंडिंग हैशटैग:bank accountCBIrecruitment corruptionTapas Mondal

Post navigation

Previous Previous post: Abhishek Banerjee: ভোট দিনে কং-বিজেপির সৌজন্য বিনিময়ে গোপন আঁতাত দেখলেন অভিষেক
Next Next post: Recruitment corruption: চাকরি প্রার্থীর মৃত্যুর সঙ্গে নিয়োগ দুর্নীতি যোগে বিস্ফোরক মন্তব্য বিচারপতির

District News

.

Kolkata24x7 logo bengali news

Kolkata24x7 is a Bengali digital news platform delivering fast, reliable, and accurate news from West Bengal, India, and around the world. We provide trusted coverage of politics, sports, entertainment, lifestyle, and breaking news 24x7.

  • About Us
  • Contact Us
  • Advertise With Us
  • Terms & Conditions
  • Editorial Policy
  • Editorial Team
  • Press Release

.

  • Facebook
  • X
  • YouTube
  • WhatsApp
  • RSS Feed
© Copyright All right reserved By Kolkata24x7 WordPress Powered By