Parking: ময়দানে রাখা যাবে না গাড়ি, ‘নিদান’ দিতে পারে হাইকোর্ট

আপাতত ময়দানে কোনও গাড়ি পার্কিং করা যাবে না । আদালত গঠিত হাই পাওয়ার কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বৈঠকের বিবরণী আদালতে জমা দিয়ে এমনটাই জানালেন অ্যাডিশনাল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আপাতত ময়দানে কোনও গাড়ি পার্কিং করা যাবে না । আদালত গঠিত হাই পাওয়ার কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বৈঠকের বিবরণী আদালতে জমা দিয়ে এমনটাই জানালেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর । তবে গাড়ি পার্কিং নিয়ে আদালত এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

ময়দানে গাড়ি পার্কিং করা যাবে না, এই নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্ট ।ওই মামলার প্রেক্ষিতে সেনাবাহিনী, কলকাতা পুরসভা ,পিডব্লিউডি, কলকাতা পুলিশ ও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়ে হাই পাওয়ার কমিটির গঠন করে কলকাতা হাই কোর্ট । এরপর গত ২৮ ডিসেম্বর ওই কমিটির বৈঠক হয় । বৈঠকে দূষণ ,গাড়ি পারকিং সহ ময়দান এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। তবে সামগ্রিক বিষয় নিয়ে কমিটির বৈঠকের সিদ্ধান্ত সর্ব সমক্ষে আনতে নারাজ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল।

   

ডালহৌসি ক্লাবের পক্ষ থেকে গাড়ি পার্কিং নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এর নির্দেশ, শুধু মাত্র গাড়ি পার্কিং সংক্রান্ত বিষয়টি ডালহৌসি ক্লাব কে দিতে হবে। বিষয়টি খতিয়ে দেখার পরে ডালহোউসি ক্লাব আদালতে তাঁর বক্তব্য জানাবে। আগামী ১৫ মার্চ আদালত ক্লাবগুলির ময়দানে গাড়ি পার্কিং সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google