দিল্লি রওনা দেওয়ার আগে বাজেট পেশের দিনই ফের একবার বাংলার বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বাজেটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলার জন্য বড় বড় কথা বলেছে, কিন্তু কিচ্ছু দেয়নি।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
মমতার(Mamata Banerjee) দাবি, এবারের কেন্দ্রীয় বাজেটেও বাংলার জন্য কোনও উল্লেখযোগ্য বরাদ্দ নেই। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের প্রাপ্য নিয়ে দাবি জানানো হলেও সেই দাবি কার্যত উপেক্ষিত থেকেছে বলে অভিযোগ তাঁর। বাজেটের দিনই তিনি বলেন, কেন্দ্রের বাজেটে শুধু প্রতিশ্রুতি আর বড় বড় ঘোষণা থাকলেও বাস্তবে বাংলার জন্য কিছুই নেই।
বিশেষ করে ডানকুনি করিডর প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্যেরও কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) । তাঁর দাবি, ডানকুনি করিডরের ঘোষণা তিনি নিজেই রেলমন্ত্রী থাকাকালীন করেছিলেন। পুরনো প্রকল্পের নাম বদলে বা নতুন মোড়কে তুলে ধরে বাংলার মানুষের সঙ্গে বিভ্রান্তি তৈরি করছে। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, এবারের বাজেট আসলে “মিথ্যা কথার পাহাড়।” (Mamata Banerjee) তাঁর মতে, বাজেটে বাস্তবসম্মত কোনও পরিকল্পনা নেই, নেই সাধারণ মানুষের স্বার্থে কোনও কার্যকর সিদ্ধান্ত। বাজেটের দিনই ফের একবার বাংলার বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরে মমতা বলেন, কেন্দ্রীয় সরকার বারবার বাংলাকে বঞ্চিত করছে।
এদিন তিনি (Mamata Banerjee) আরও বলেন, বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় বাজেটে যে পরিমাণ বরাদ্দের কথা বলা হচ্ছে, তার অনেকটাই আসলে পুরনো প্রকল্পের পুনরাবৃত্তি।




















