পড়াশোনা ও স্বাস্থ্য খরচে বিশেষ ছাড়, মধ্যবিত্ত লাভবান?

বাজেটের (Budget 2026) শুরুতেই শিক্ষার ক্ষেত্র থেকে শুরু করে কর্মসংস্থান, আয়করসহ বিভিন্ন সেক্টরে সুযোগের কথা বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই বাজেটে (Budget 2026) সাধারণ…

Budget 2026: Reduced Expenses and Who Benefits Most

বাজেটের (Budget 2026) শুরুতেই শিক্ষার ক্ষেত্র থেকে শুরু করে কর্মসংস্থান, আয়করসহ বিভিন্ন সেক্টরে সুযোগের কথা বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই বাজেটে (Budget 2026) সাধারণ মানুষ ঠিক কতটা সুবিধা পাবে? বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য কোন কোন খাতে সরাসরি প্রভাব পড়বে এবং কোন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমতে পারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা (Budget 2026) সিতারমন বাজেট পেশ করার সময় উল্লেখ করেছেন, গত ১০ বছরে প্রায় ২৫ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন।

প্রথমত, স্বাস্থ্যসেবার খরচ অনেকটাই কমানো হয়েছে। বিশেষ (Budget 2026) করে ক্যান্সার ও ডায়াবেটিসের ওষুধের দাম কমানো হয়েছে। মোট ১৭ ধরনের ক্যান্সারের ওষুধের ওপর আমদানি শুল্ক কমানো হয়েছে।

   

দ্বিতীয়ত, পরিবেশবান্ধব প্রযুক্তি ও জীবিকার খরচ কমানো হয়েছে। এবার CNG এবং বায়ো গ্যাসের ব্যবহার আরও সহজলভ্য করার জন্য বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। এর ফলে গাড়ি চালানোর খরচ কমবে এবং গৃহস্থালির জ্বালানি ব্যয়ও কমবে। এছাড়া চামড়ার ব্যাগ ও জুতো, ব্যাটারি, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ এবং ওয়াশিং মেশিনের মতো নিত্যপ্রয়োজনীয় এবং প্রযুক্তিনির্ভর সামগ্রীর দাম কমানো হয়েছে। এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে।