“আমাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র!”, বিস্ফোরক দাবি মমতার

ভোটের মুখে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Drone Allegation)। সম্প্রতি মালদহে একটি জনসভায় যোগ দিতে গিয়ে ঘটে যাওয়া এক ড্রোন-ঘটনাকে কেন্দ্র করে ...

By Suparna Parui

Published:

Follow Us
Mamata Banerjee Malda violence allegation

ভোটের মুখে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Drone Allegation)। সম্প্রতি মালদহে একটি জনসভায় যোগ দিতে গিয়ে ঘটে যাওয়া এক ড্রোন-ঘটনাকে কেন্দ্র করে তিনি বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এটি নিছক কাকতালীয় ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে মালদহে। সেখানে একটি জনসভা সেরে ফেরার সময়, হেলিকপ্টারে ওঠার ঠিক আগের মুহূর্তে মুখ্যমন্ত্রীর নজরে আসে একটি ড্রোন। সেটি তাঁর হেলিকপ্টারের খুব কাছাকাছি ঘোরাফেরা করছিল বলে দাবি করেন তিনি। ঘটনাটি তখনই তাঁর মনে উদ্বেগ তৈরি করে। যদিও সেই সময় বিষয়টি নিয়ে খুব বেশি প্রকাশ্যে কিছু বলেননি, তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক মহলে।

   

এরপর সোমবার পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে একটি সভা থেকে সরাসরি বিস্ফোরক অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Drone Allegation)। । তিনি জানান, “আমি যখন মালদহ থেকে সভা করে ফিরছিলাম, তখন আমার হেলিকপ্টারের সামনে একটি ড্রোন ঘুরছিল। যদি সেটির সঙ্গে ধাক্কা লাগত, তাহলে হেলিকপ্টারটি ধ্বংস হয়ে যেত।” তাঁর কথায়, এই ঘটনা অত্যন্ত গুরুতর এবং তা কেবলমাত্র দুর্ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। মুখ্যমন্ত্রীর দাবি, এই ড্রোন ওড়ানোর পেছনে একটি সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে। তিনি আরও জানান, ইতিমধ্যে এই ঘটনায় বিহারের তিনজনকে আটক করা হয়েছে। যদিও তাদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবুও এই গ্রেপ্তারির ঘটনা পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।

সভামঞ্চ থেকে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “টার্গেটটা কী ছিল? আমার জীবন কেড়ে নেওয়া?” তাঁর বক্তব্যে স্পষ্ট ক্ষোভ এবং চ্যালেঞ্জের সুর শোনা যায়। তিনি বলেন, “আমার জীবন কেড়ে নিন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু যতক্ষণ আমি বেঁচে আছি, ততক্ষণ আপনাদের বিরুদ্ধে গলা ফাটাব। আমার মুখ বন্ধ করা যাবে না।”

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google