বিধানসভার অন্দরেই বড় চাল? ঋতব্রত শিবিরের অফার নিয়ে বিস্ফোরক কুণাল

কে আসল তৃণমূল আর কে নকল তৃণমূল এই প্রশ্নকে ঘিরে রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরেই চলছে তীব্র চাপানউতোর। দলের নিয়ন্ত্রণ, বিধায়কদের অবস্থান এবং রাজনৈতিক আনুগত্য নিয়ে…

Ritabrata Banerjee Sparks Political Row, Declares His Faction the Authentic TMC

কে আসল তৃণমূল আর কে নকল তৃণমূল এই প্রশ্নকে ঘিরে রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরেই চলছে তীব্র চাপানউতোর। দলের নিয়ন্ত্রণ, বিধায়কদের অবস্থান এবং রাজনৈতিক আনুগত্য নিয়ে যখন দুই শিবিরের মধ্যে টানাপোড়েন চরমে, তখন নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন  কুণাল ঘোষ (Kunal Ghosh on Ritabrata) ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের অন্যতম পরিচিত মুখ কুণাল ঘোষ(Kunal Ghosh on Ritabrata) এখনও তাঁর সঙ্গে রয়েছেন। রাজনৈতিক মহলে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ও অনুগত নেতাদের একজন হিসেবেই দেখা হয়। অন্যদিকে, একাধিক বিধায়ক মমতার শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই কুণাল ঘোষ অভিযোগ করলেন, তাঁকে নাকি ঋতব্রত শিবিরের তরফে দলে টানার চেষ্টা করা হয়েছে।

Advertisements

বুধবার বিধানসভায় বক্তার তালিকায় নিজের নাম না থাকা নিয়ে সরব হন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, পরিকল্পনা করেই বক্তা হিসেবে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। বিধানসভার অন্দরেই এই বিষয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কুণালের দাবি, বক্তা তালিকায় নাম না থাকার বিষয়টি নিয়ে তিনি জানতে চাইলে কোনও স্পষ্ট উত্তর দেওয়া হয়নি।

ঘটনার সময় কুণাল ঘোষ বিধানসভার এক আধিকারিকের কাছে গিয়ে প্রশ্ন করেন, “বক্তা তালিকা থেকে আমার নাম কাটলেন কেন?” বারবার একই প্রশ্ন করতে থাকেন তিনি। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। কুণালের প্রতিবাদের জেরে বিধানসভার পরিবেশে অস্বস্তি তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধ্যক্ষ তাঁকে একাধিকবার নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ করেন। এমনকি সতর্ক করে বলা হয়, তিনি না বসলে তাঁকে বিধানসভা থেকে বের করে দেওয়া হতে পারে। এরপর মার্শাল ডেকে তাঁকে বিধানসভা কক্ষের বাইরে নিয়ে যাওয়া হয়।

পরে বিকেলে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিক বৈঠকে হাজির হন কুণাল ঘোষ। সেখানেই তিনি দাবি করেন, ঋতব্রত শিবিরের একাধিক নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। কুণালের বক্তব্য অনুযায়ী, জাভেদ খান তাঁকে নাকি বলেছেন, “আপনি এদিকে চলে আসুন। তাহলে বলতে পারবেন।” এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, জাভেদ খান (Kunal Ghosh on Ritabrata) বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। কুণালের অভিযোগ, তাঁর কাছেই নাকি শিবির পরিবর্তনের প্রস্তাব এসেছে। যদিও এই দাবি নিয়ে ঋতব্রত শিবিরের পক্ষ থেকে এখনও কোনও বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি।