Kolkata Book Fair: বইমেলার জন্য চলবে স্পেশাল বাস, জানুন সময়সূচি

কলকাতা: গঙ্গাসাগর মেলার পর এবার বইমেলার জন্য চলবে স্পেশাল বাস৷ যাত্রী পরিষেবা ঠিকঠাক রাখতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ ৪৭তম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন আগামী ১৮ জানুয়ারি৷ শেষ হবে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: গঙ্গাসাগর মেলার পর এবার বইমেলার জন্য চলবে স্পেশাল বাস৷ যাত্রী পরিষেবা ঠিকঠাক রাখতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ ৪৭তম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন আগামী ১৮ জানুয়ারি৷ শেষ হবে আগামী ৩১ জানুয়ারি৷ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ভেবেই এবার মেলার দিনক্ষণ কিছুটা এগিয়ে এনেছে গিল্ড৷

এবছর যাত্রীদের জন্য প্রায় ২০০টি মতো বইমেলা স্পেশাল বাস চালাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ করুণাময়ী এবং ময়ূখ ভবনের কাছে দু’টি বাসস্ট্যান্ড থেকে কলকাতা এবং শহরতলির বিভিন্ন প্রান্তে বাস পরিষেবা চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত পাওয়া যাবে এই বিশেষ পরিষেবা৷

   

রাজ্যের পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, বইমেলা প্রাঙ্গণ থেকে মোট ২০০টি বাসের ব্যবস্থা থাকবে৷ কলকাতার মোট ১৮টি জায়গায় পৌঁছে দেবে এই বাস৷ শিয়ালদহ, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, ঠাকুরপুকুর, গড়িয়া, কামালগাজি, টালিগঞ্জ মেট্রো, বারাসত, বালিহল্ট, বারুইপুর, ব্যারাকপুর, যাদবপুর, সাঁতরাগাছি, উল্টোডাঙা, রথতলা, বেলগাছিয়া এবং ডানকুনি পর্যন্ত বাস পরিষেবা পাবেন যাত্রীরা৷ সংশ্লিষ্ট স্থান থেকে যাত্রীদের বাসে বইমেলায় নিয়ে আসার ব্যবস্থা থাকবে৷

বাস পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর জন্য প্রচারের ব্যবস্থা থাকছে৷ বিধাননগর পুলিশ এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে৷ তাঁদের সঙ্গে পরামর্শ করেই চলবে সব বাস৷ বাস পরিষেবা নিশ্চিত করার জন্য আধিকারিক এবং কর্মীদের করুণাময়ী এবং ময়ূখ ভবন ক্যাম্প অফিসে নিযুক্ত করা হবে বলে ঠিক হয়েছে৷

বাসের পাশাপাশি অ্যাপ ক্যাব বুকের ক্ষেত্রেও থাকছে বিশেষ ব্যবস্থা৷ ময়ূখ ভবনের পিছনে বিধাননগর সুইমিং পুলের কাছে অ্যাপ ক্যাবের স্ট্যান্ড করা হচ্ছে৷ এবছর বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন৷ অস্ট্রেলিয়া, পেরু, কলম্বিয়া, থাইল্যান্ড, ইতালি, স্পেন, বাংলাদেশের স্টল থাকছে বইমেলায়৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google