Abhijit Gangopadhyay: আজই ইস্তফা দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পৌঁছালেন হাইকোর্টে

আজ মঙ্গলবার পদত্যাগ করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। হাইকোর্টের ধান বিচারপতির কাছে জমা দেবেন ইস্তফাপত্র। এমনকি দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধান বিচারপতির কাছে নিজের ইস্তফাপত্র দেবেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Abhijit Gangopadhyay

আজ মঙ্গলবার পদত্যাগ করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। হাইকোর্টের ধান বিচারপতির কাছে জমা দেবেন ইস্তফাপত্র। এমনকি দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধান বিচারপতির কাছে নিজের ইস্তফাপত্র দেবেন তিনি। ইতিমধ্যে জাস্টিস গঙ্গোপাধ্যায় হাইকোর্টে পৌঁছে গিয়েছেন। এখন তিনি নিজের চেম্বারে রয়েছেন।

দেশের এবছর আগস্ট মাসেই তার অবসর নেওয়ার কথা ছিল। বিজেপি ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন। শুধুমাত্র তাই নয়, চলতি বছরের লোকসভা ভোটে তিনি প্রার্থীও হতে পারেন বলে খবর। উল্লেখ্য, ২০১৮ সালে মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন। আজ দুপুরের বিধান নগরের বাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করবেন। মনে করা হচ্ছে, আজকেই রাজনীতিতে নিজের অভিষেক প্রসঙ্গে কোনও কথা বলতে পারেন তিনি।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google