৮ জেলায় অস্বস্তিকর গরমের সতর্কতা, সপ্তাহান্তে বিরাট পরিবর্তন আবহাওয়ায়

কলকাতা: দক্ষিণবঙ্গজুড়ে ক্রমশ বাড়ছে গরমের (Heatwave) তীব্রতা৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়ার প্রভাবে তাপমাত্রা আরও বাড়বে৷ ফলে গরমের সঙ্গে অস্বস্তিও চরমে পৌঁছতে পারে বলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
weather update

কলকাতা: দক্ষিণবঙ্গজুড়ে ক্রমশ বাড়ছে গরমের (Heatwave) তীব্রতা৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়ার প্রভাবে তাপমাত্রা আরও বাড়বে৷ ফলে গরমের সঙ্গে অস্বস্তিও চরমে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে বেশি৷ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস৷ পূর্বাভাস অনুযায়ী, শনিবারের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে৷

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে৷ কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম এই ৮ জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে৷ বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে৷

   

আবহাওয়াবিদদের মতে, বাতাসে আর্দ্রতার উপস্থিতি গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে৷ ফলে বাস্তব তাপমাত্রার থেকেও বেশি গরম লাগছে৷ দুপুরের দিকে রাস্তায় বেরোলেই সাধারণ মানুষ হাঁসফাঁস অবস্থায় পড়ছেন৷ তবে এই গরমের মধ্যেও কিছুটা স্বস্তির আশা রয়েছে৷ শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই৷ কিন্তু রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে৷ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে৷

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে রবিবার বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে৷ এতে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিলতে পারে৷ উত্তরবঙ্গেও আপাতত গরম বাড়বে৷ শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকায় তাপমাত্রা বাড়বে৷ তবে রবিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে৷ সোমবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google