গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ড হাসপাতালের ICU-তে। CCU-পরিষেবাযুক্ত অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে তাঁকে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে বলে জানা গিয়েছে। আপাতত তাঁকে হাসপাতালের আইসিইউ-তে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Buddhadeb Bhattacharya

গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ড হাসপাতালের ICU-তে। CCU-পরিষেবাযুক্ত অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে তাঁকে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে বলে জানা গিয়েছে। আপাতত তাঁকে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হবে বলে জানা গিয়েছে।

শনিবার দুপুরে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট-জনিত সমস্যা বলে জানা গিয়েছে। তাঁর স্যাচুরেশন লেভেল হঠাৎ করে পড়ে যায়। এরপরই তাঁকে হাসপাতালি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবার। হাসপাতালে আসার পথে তাঁর শারীরিক অবনতি হয়। দুজন চিকিৎসক নিয়ে একটি ক্রিটিক্যাল অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে। হাসপাতালে চিকিৎসকরা অপেক্ষা করছেন। 

   

আইসিইউতে ভর্তি করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা বাড়ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বলেই জানা গিয়েছে। এতদিন বাড়িতেই চলছিল চিকিৎসা। তবে এদিন তাঁর শরীরের স্যাচুরেশন নামতে শুরু করে। তিনি দীর্ঘদিনের সিওপিডি রোগী, এরপর বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

গ্রিন করিডরের প্রস্তুতি করা হয়েছে পুলিশের তরফের থেকে তাঁকে যাতে দ্রুত হাসপাতালে নিয়ে আসা যায়। পুলিশের তরফে ব্যপক নিরাপত্তা দেওয়া হচ্ছে।

১৯৭৭-৮২ : পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন এবং এই বিভাগ পরে তথ্য ও সংস্কৃতি বিভাগ নামে পরিচিত হয়

১৯৮৭-৯৬ : মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ, স্থানীয় শাসন, পৌর ও নগরোন্নয়ন বিভাগ

১৯৯১-৯৩ : ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পুর ও নগর উন্নয়ন বিভাগ (অগ্নি নির্বাপণ পরিষেবা বাদে)

১৯৯৪ : ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ

১৯৯৬ : ভারপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্র (আরক্ষা) বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ

১৯৯৯ : উপ-মুখ্যমন্ত্রী

নভেম্বর ৬, ২০০০ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন

মে ১৮, ২০০১ : ত্রয়োদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন

মে ১৮, ২০০৬ : চতুর্দশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী

মে ১৯, ২০১১ : পঞ্চদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google