দাদার যৌন লালসার শিকার বোন, গ্রেফতার ২

বেহালা: বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বোনকে যৌন হেনস্তা দাদার৷ শুধু দাদাই নয়, তার বন্ধুরও লালসার শিকার হতে হয় ওই নাবালিকাকে৷ অবশেষে ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুলিশের দ্বারস্থ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
old neighbor physically assaultesd class 9 student

বেহালা: বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বোনকে যৌন হেনস্তা দাদার৷ শুধু দাদাই নয়, তার বন্ধুরও লালসার শিকার হতে হয় ওই নাবালিকাকে৷ অবশেষে ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতা সহ পরিবার৷ ঘটনায় জড়িত দাদা ও তার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ৷ ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনায়৷

জানা গিয়েছে, বেহালার সরশুনার বাসিন্দা নির্যাতিতা নাবালিকা৷ তার অভিযোগ, বাড়িতে পরিবারের বাকি সদস্যরা না থাকার সুযোগ নিয়ে নিজের দাদা ও তার বন্ধু মিলে ওই নাবালিকা যৌন হেনস্থা করে৷ ঘটনাটি পরিবারের কাউকে না বলার হুমকিও দেয় তার দাদা৷ কিন্তু নির্যাতিতা ওই নাবালিকা ঘটনাটি তার মা-কে জানায়৷

   

এরপরই নাবালিকা সহ তাঁর পরিবার থানায় দ্বারস্থ হয়৷ পকসো ধারায় মামলা দায়ের করে পুলিশ৷ শুরু হয় তদন্ত৷ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ নির্যাতির দাদা উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় (২৮) ও তার বন্ধুর নাম জিৎ কুণ্ডু (১৯)৷ সরশুনা থানা এলাকার জাভেদ ঘোষ রোডের বাসিন্দা সে৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার৷ পুলিশ ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google