ফের ভূমিকম্পে কেঁপে উঠল মহানগর কলকাতা

এই মুহূর্তে কলকাতায় অনুভূত হল ভূমিকম্প। গুগল সূত্রে জানা গিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ (Earthquake)।উৎস স্থল এখনও জানা যায়নি। এ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্পের কম্পন টের ...

By Sudipta Biswas

Published:

Follow Us

এই মুহূর্তে কলকাতায় অনুভূত হল ভূমিকম্প। গুগল সূত্রে জানা গিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ (Earthquake)।উৎস স্থল এখনও জানা যায়নি।

এ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক সরকারি দফতর, ব্যাঙ্ক ও হাসপাতালে হঠাৎ কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্মী ও সাধারণ মানুষকে দ্রুত ভবনের বাইরে বের করে আনা হয় এবং সাময়িকভাবে অফিসগুলো খালি করে দেওয়া হয়।

   

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশের কোনও অঞ্চল। সেখানকার সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, সাতক্ষীরা এলাকাকে সম্ভাব্য কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশেও একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google