ক্রেতাদের জন্য সুখবর, বড় পতনে সোনা-রুপোর দামে

কলকাতা: লক্ষ্মীবারে কলকাতার বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন দেখা গেল৷ গত কয়েকদিন ধরেই দামে ওঠানামা চলছিল, তবে ১৯ মার্চের এই হঠাৎ পতন অনেককেই…

entral-banks-gold-buying-drops-80-percent-will-gold-price-fall

কলকাতা: লক্ষ্মীবারে কলকাতার বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন দেখা গেল৷ গত কয়েকদিন ধরেই দামে ওঠানামা চলছিল, তবে ১৯ মার্চের এই হঠাৎ পতন অনেককেই অবাক করেছে।

বাজার অনুযায়ী, ২৪ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দাম প্রায় ৬ হাজার ২৫০ টাকা কমেছে। একইভাবে ২২ ক্যারাট গয়না সোনার দামও কমেছে প্রায় ৫ হাজার ৯৫০ টাকা প্রতি ১০ গ্রামে। রুপোর ক্ষেত্রেও বড় পতন হয়েছে প্রতি কেজিতে কমেছে প্রায় ১৫ হাজার ৬০০ টাকা।

   

বৃহস্পতিবার (১৯ মার্চ) কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে)

পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ৪৯ হাজার ৩০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ৫০ হাজার ৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ১ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা (প্রতি কেজি)

তবে ক্রেতাদের মনে রাখতে হবে, ঘোষিত এই দামের সঙ্গে অতিরিক্ত খরচ যোগ হবে। সোনার ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি দিতে হয়, যা দোকানভেদে আলাদা হতে পারে। ফলে বাস্তবে কেনার সময় দাম কিছুটা বেশি পড়বে।