ভোটের আগে চলতি মাসে ফের বঙ্গ সফরে অমিত শাহ

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Bengal Visit)। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি দু’দিনের সফরে তিনি রাজ্যে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
amit-shah-barrackpore-border-fencing-deadline-mamata

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Bengal Visit)। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি দু’দিনের সফরে তিনি রাজ্যে থাকবেন। জানুয়ারির শেষেই কলকাতা সফর করে যাওয়ার পর এত দ্রুত তাঁর প্রত্যাবর্তন বিজেপির অন্দরে বাড়তি গুরুত্বের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, এবারের সফরে কোনও প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি নেই অমিত শাহের। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় সভা-মিছিল এড়িয়ে তিনি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক করবেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের রণকৌশল, কর্মী সক্রিয়তা এবং জেলা স্তরের সংগঠন নিয়েই মূলত আলোচনা হবে বলে খবর।

   

এর আগে কলকাতা সফরে এসে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন শাহ। পাশাপাশি বারাকপুরে কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি দলীয় সংগঠন মজবুত করার বার্তা দেন। তবে তারপরেও রাজ্যের একাধিক জায়গায় বিজেপির সংগঠনে গতি আসেনি বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

রাজনৈতিক মহলের মতামত, বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপি এবার আগেভাগেই সংগঠন ঢেলে সাজাতে চাইছে। সেই পরিকল্পনারই অংশ হিসেবে বারবার রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন অমিত শাহ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google