Malaria: কলকাতায় ডেঙ্গুর পর ম্যালারিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ৯

কলকাতায় থাবা বসিয়েছে ডেঙ্গু। দিনের পর দিন বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে দোসর হয়েছে ম্যালেরিয়া। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বঙ্গে ফের দাপাদাপি শুরু করেছে ম্যালেরিয়া। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতায় থাবা বসিয়েছে ডেঙ্গু। দিনের পর দিন বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে দোসর হয়েছে ম্যালেরিয়া। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বঙ্গে ফের দাপাদাপি শুরু করেছে ম্যালেরিয়া।

জানা গিয়েছে বেলেঘাটা আইডি-তে (Beleghata ID) ম্যালারিয়ায় (Malaria) আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ম্যালেরিয়া আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ এবং ১ জন মহিলা। অপরদিকে ডেঙ্গু (Dengue) আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি-তে ভর্তি রিয়েছেন ১০ জন।

   

এম আর বাঙুর হাসপাতালে (M.R. Bangur Hospital) ম্যালারিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এম আর বাঙুরে ভর্তি রয়েছেন ১৫ জন। এরমধ্যে ১ জন ম্যালারিয়া এবং ডেঙ্গু দুটোটেই আক্রান্ত।

রাজ্যে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের (Dengue Menace) সংখ্যা। মৃত্যু সংখ্যাও ক্রমশ উর্ধগামী। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে বেশ কিছু জায়গায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। গতকাল শুক্রবার মৃত্যু হয় আরও এক ডেঙ্গু আক্রান্তের।

জানা যায়, ৪৫ বছর বয়সী অনিমা সর্দারের মৃত্যু হয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। অনিমা সর্দার বারুইপুরের বাসিন্দা। তাকে গতকাল বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতে তাকে বিদ্যাসাগর হাসপাতাল থেকে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে রেফার করা হয়।

কলকাতার এম আর বাঙুর হাসপাতালে আসার পর তাকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন তার মধ্যে ডেঙ্গুর সব রকমের উপসর্গ ছিল। তবে শেষ রক্ষা করা যায়নি। শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

চলতি মাসে এই নিয়ে রাজ্যে ৮ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১ জন কলকাতার বাসিন্দা, অন্য ৭ জন জেলার বিভিন্ন প্রান্তের। একের পর এক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে রাজ্যজুড়ে। এবার তার সঙ্গে দোসর হল ম্যালারিয়া।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google