HomeKolkata Cityছেলের আজব আচরণ! 'ভূতে' ধরার দাবিতে ছেলেকে শিকলে বাঁধল মা

ছেলের আজব আচরণ! ‘ভূতে’ ধরার দাবিতে ছেলেকে শিকলে বাঁধল মা

ছেলে বেশ কিছুদিন যাবৎ অদ্ভুত আচরণ করছে। তাই তাঁর মা তাঁকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। তাঁর অভিযোগ, ছেলেক ভূতে ধরেছে। ডাক্তারবদ্যিতেও কিছু না হওয়ার পরে তাঁকে শিকল বেঁধে রেখেছেন তিনি। এই ঘটনাটি ঘটেছে হুগলী কেওটার হেমন্ত বসু কলোনি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বেশ কিছুদিন আগে টিউশনি পরে ফেরার পর থেকে ওই ছেলেটি অদ্ভুত আচরণ শুরু করে। পরিবার জানিয়েছে, স্থানীয় হাসপাতালে তাঁরা চিকিৎসা করায়। তবে বিশেষ লাভ হয়নি। এদিকে ছেলে যাকে তাকে মারতে থাকে। ফলে বাধ্য হয়ে তাকে বেঁধে রাখা হয়। আকাশকে ভূতে ধরেছে মনে করে পাড়ার লোকের পরামর্শ মেনে ওঝার কাছে নিয়ে যান। তার পর থেকেই সে শিকলে বাঁধা।

   

এই ঘটনার খবর পেয়ে ওই যুবকের বাড়িতে পৌঁছায় বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তাঁদের পরামর্শে ওই ছেলেটিকে আবার নতুন করে চিকিৎসা করানো হবে বলে জানায় পরিবার। পরিবারের তরফে ওই যুবকের বাবা এবং দিদি একই সুরে বলেছে যে, ওকে প্রায় বাধ্য হয়েই শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কারণ খোলা রাখলেই যাকেতাকে মারতে যাচ্ছে। বিজ্ঞান মঞ্চের সদস্য দিবজ্যোতি দাস বলেন, “আমরা খবর পেয়ে এখানে এসে দেখি ছেলেটিকে বেঁধে রাখা হয়েছে। পরিবারে সচেতনতার অভাব রয়েছে। যার ফলে ওঝা, তান্ত্রিকের কাছে গিয়েছিলেন।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর