Dengue: ফের মৃত্যু, ডেঙ্গু হামলায় দমদমে আতঙ্ক

পুজোর আগে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এডিস মশার দাপট যেন বেড়েই চলেছে। মৃত্যু হল দক্ষিণ দমদমের ৫৩-বছর বয়সী এক মহিলার। মৃত মহিলার নাম রুনা বসাক। মহিলার মৃত্যুর পর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পুজোর আগে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এডিস মশার দাপট যেন বেড়েই চলেছে। মৃত্যু হল দক্ষিণ দমদমের ৫৩-বছর বয়সী এক মহিলার। মৃত মহিলার নাম রুনা বসাক। মহিলার মৃত্যুর পর শুধু দক্ষিণ দমদমেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। 

১৪ সেপ্টেম্বর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন রুনা বসাক। রুনা বসাক দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগরের বাসিন্দা। ২১ শে সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। হাসপাতালের তরফে মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গুর কথা বলে হয়েছে। রুনা বসাকের পরিবার জানিয়েছে যে কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন ওই মহিলা। রক্তের নমুনা পরীক্ষা করালে এনএসওয়ান পজ়েটিভ আসে। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২১ তারিখ মৃত্যু হয় তার। গত বুধবার শ্যামনগর অঞ্চলে বছর চৌদ্দর এক কিশোরী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চারজনের মৃত্যু খবর সামনে এসেছে।

   

ডেঙ্গু পরিস্থিতি কীভাবে সামল দেওয়া যায় তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরসভা। ফিরহাদ হাকিম জানিয়েছেন, “ডেঙ্গুর প্রকোপ আটকাতে সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছি। অন্যান্য শহরের তুলনায় কলকাতায় ডেঙ্গু এখন অনেক কম। তা যাতে কম থাকে তার জন্য সব ব্যবস্থা করছি। এখন যেহেতু লকডাউন নেই। মানুষের যাতায়াত অনেক বেড়েছে। তাই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তবে মশা কোথায় কামড়াচ্ছে সেটা চিহ্নিত করা তো মুশকিল। তাই আমরা প্রচার আরও বৃদ্ধি করছি। মানুষ যাতে সচেতন হন তার জন্য প্রয়াস করছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। যেমন বাড়ি বাড়ি যাওয়া, রক্ত পরীক্ষা করা এবং ফিভার ক্লিনিক চালু রাখা হয়েছে। এ নিয়ে প্রচারও করা হবে।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google