Kolkata: শহরে চালু হবে ভারতের প্রথম ইন্টারেক্টিভ কনসেপ্ট স্টোর

Kolkata: শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ভারতের প্রথম ইন্টারেক্টিভ কনসেপ্ট স্টোর (interactive concept store ) ‘ব্রিলিয়ান্ট সাউন্ড গ্যালাক্সি (বিএসজি) চালু হচ্ছে।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
India's first interactive concept store

Kolkata: শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ভারতের প্রথম ইন্টারেক্টিভ কনসেপ্ট স্টোর (interactive concept store ) ‘ব্রিলিয়ান্ট সাউন্ড গ্যালাক্সি (বিএসজি) চালু হচ্ছে। সিগনিয়া, হিয়ারিং এইড শিল্পের অন্যতম অগ্রণী সংস্থা এবং পূর্ব ভারতের একটি বিখ্যাত চেইন অফ হিয়ারিং ক্লিনিক সি সি সাহা লিমিটেড, যৌথ ভাবে ‘ব্রিলিয়ান্ট সাউন্ড গ্যালাক্সি (বিএসজি)’ সূচনার কথা ঘোষণা করবেন।

এটি ভারতে এই ধরণের একটি প্রথম স্টোর, যেখানে মানুষ সেলফ স্ক্রিনিং এর মাধ্যমে নিজেরাই নিজেদের শ্রবণশক্তির সমস্যাগুলি আবিষ্কার করতে পারবেন, এবং শ্রবণযন্ত্রের (হিয়ারিং এইডের) সাহায্যে লাইভ শোনার অভিজ্ঞতা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন তাদের প্রয়োজনীয় হিয়ারিং এড সম্পর্কে। এই উন্নত পরিকাঠামোর সাহায্যে শ্রবণ সমস্যার নিরাময় হবে আরো ভালো ভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান অনুসারে (WHO), ভারতে প্রায় ৬৩মিলিয়ন মানুষ, অর্থাৎ ভারতীয় জনসংখ্যার ৬.৩% মানুষ উল্লেখযোগ্য শ্রবণ প্রতিবন্ধকতায় ভুগছেন।

   

স্টোরটি উদ্বোধন করবেন সিভান্তোস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী অবিনাশ পাওয়ার ও সি সি সাহা লিমিটেড এর অন্যতম অধিকর্তা শ্রী বিক্রম সাহা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী উষসী রায় ও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রী সুদেশ ভোঁসলে সিগনিয়ার সঙ্গে ’cause ambassador’ হয়ে যুক্ত রয়েছেন।

ব্রিলিয়ান্ট সাউন্ড গ্যালাক্সি হলো শ্রবণ সমস্যার সুচিকিৎসার জন্য অত্যাধুনিক ইন্টারঅ্যাক্টিভ কেন্দ্র। এক ছাদের নীচে শ্রবণ অভিজ্ঞতা, অনন্য উদ্ভাবন, প্রডাক্ট , পরিষেবা এবং বিশেষজ্ঞ দ্বারাই অডিওলজিক্যাল পরামর্শ একমাত্র বিসিজি তেই উপলব্ধ হবে।

ব্রিলিয়ান্ট সাউন্ড গ্যালাক্সি পরিচালনার দায়িত্বে থাকবে ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত, গত ৯০ বছর ধরে হিয়ারিং সলিউশনের ক্ষেত্রে অন্যতম বিশ্বস্ত নাম সি. সি. সাহা লিমিটেড*। বিএসজি তে সমস্ত বয়সের রোগীরাই সর্বাধুনিক স্টেট অফ দি আর্ট ডায়াগনস্টিক সুবিধা সহ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে শ্রবণ সমস্যার সর্বোত্তম সমাধান পাবেন।

বিএসজি শ্রবণ প্রতিবন্ধী মানুষদের জন্য 360-ডিগ্রী সমাধান প্রদানের প্রতি অঙ্গীকারবদ্ধ। কলকাতার বুকে ব্রিলিয়ান্ট সাউন্ড গ্যালাক্সি হবে একটি স্বতন্ত্র ব্যতিক্রমী স্টোর যা বদলে দেবে শ্রবণ চিকিৎসার সম্পর্কিত পূর্বের ধ্যান ধারণা। বিএসজি মানুষের কাছে পৌঁছে দেবে এক নতুন উন্নততম অভিজ্ঞতা।
সিভান্তোস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বিশ্বের শীর্ষস্থানীয় শ্রবণ যন্ত্রের নির্মাতা ডাব্লু. এস.এ গ্রুপের একটি অন্তর্গত অংশ। শ্রবণ সমস্যায় বিশেষজ্ঞ সমাধান প্রদান করার সাথে সাথে সিভান্তোস সিগনিয়া, অডিও সার্ভিস, রেক্সটন এবং এএন্ডএম ব্র্যান্ডেড হিয়ারিং এইডস, পরিপূরক আনুষাঙ্গিক, ফিটিং সফ্টওয়্যার, স্মার্টফোন অ্যাপস এবং ডায়াগনস্টিক ওয়ার্কফ্লো সমাধানগুলিও দিয়ে থাকে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google