Home West Bengal AIIMS Scam: এইমসে নিয়োগ দুর্নীতি, সিআইডি জেরায় জেরবার বিজেপি বিধায়কের পুত্রবধু

AIIMS Scam: এইমসে নিয়োগ দুর্নীতি, সিআইডি জেরায় জেরবার বিজেপি বিধায়কের পুত্রবধু

Kalyani-AIIMS

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরকারপক্ষ তৃণমূল কংগ্রেস জড়িত। আর এইমস নিয়োগ দুর্নীতিতে (AIIMS) জড়িত বিরোধী দল বিজেপি। অভিযোগ, এ রাজ্যে শাসক ও বিরোধীরা দুর্নীতির নিরিখে এক আসনেই আছে। কল্যাণী এইমসের দুর্নীতি মামলায় চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধু অনুসুয়া ঘোষকে জেরা করছে সিআইডি। নদিয়া জেলা বিজেপি মুখে কুলুপ এঁটেছে।

- Advertisement -

কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগ করেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক কল্যানী এইমসে নিয়ম বহির্ভুত নিয়োগ করিয়েছেন। এই অভিযোগের তালিকায় থাকা ৮ জনের নামে এফআইআর দায়ের করা হয়। তদন্তে নামে সিআইডি। সমস্ত নথি কল্যাণী থানার তরফে সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে।

   

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম আছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের।

বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিআইডি। তাঁকে নোটিশ পাঠায়। সময় চান তিনি। শুক্রবার তাঁকে জেরা করবে সিআইডি।

Follow on Google