VI-কে টক্কর দিতে সেরা প্ল্যান রয়েছে Jio-র, একবার ভরালে 98 দিন নিশ্চিন্ত

রিলায়েন্স জিও (Reliance Jio) সম্প্রতি তাদের রিচার্জের খরচ অনেকটাই বাড়িয়েছে। এবারে সংস্থা তাদের ব্যবহারকারীদের জন্য প্রতিটি বিভাগে সেরা প্ল্যান আনছে। আপনি যদি দীর্ঘমেয়াদী একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যানের খোঁজ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রিলায়েন্স জিও (Reliance Jio) সম্প্রতি তাদের রিচার্জের খরচ অনেকটাই বাড়িয়েছে। এবারে সংস্থা তাদের ব্যবহারকারীদের জন্য প্রতিটি বিভাগে সেরা প্ল্যান আনছে। আপনি যদি দীর্ঘমেয়াদী একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যানের খোঁজ করে থাকেন, তবে 999 প্ল্যানটি দেখতে পারেন। এটি আপনার জন্য সেরা প্রতিপন্ন হতে পারে।

জানিয়ে রাখি, জিও-র এই প্ল্যান ভোডাফোন-আইডিয়ার ৯৯৮ টাকার প্ল্যানকে টক্কর দেয়। বৈধতার নিরিখে ভোডাফোন-আইডিয়ার থেকে অনেকটাই এগিয়ে জিও-র এই প্ল্যান। এটি ভিআই-এর চাইতে মাত্র 1 টাকা বেশি। কিন্তু এর বৈধিতা 14 দিন বেশি। এছাড়াও জিওতে আপনি আনলিমিটেড 5G ডেটা পাওয়া যায়। এদিকে জিও-র প্ল্যান ভ্যালিডিটি এবং ডেটার দিক থেকে এগিয়ে থাকলেও ভোডাফোন-আইডিয়া ইউজারদের বিভিন্ন রিচার্জ প্ল্যানে জনপ্রিয় ওটিটি অ্যাপের বিনামূল্যে অ্যাক্সেস দিচ্ছে। আসুন সেই প্ল্যানগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

   

ভোডাফোন-আইডিয়ার ৯৯৮ টাকার প্ল্যান

কোম্পানি এই প্ল্যানে 84 দিনের সার্ভিস ভ্যালিডিটি দিচ্ছে। এতে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে রয়েছে ‘বিঞ্জ অল নাইট বেনিফিট’। আবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাবেন ব্যবহারকারীরা। এর সঙ্গে রয়েছে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। প্ল্যানের বিশেষত্ব হল, আপনি বিনামূল্যে সনি লিভ অ্যাক্সেস পাবেন। এই ফ্রি সাবস্ক্রিপশন ৮৪ দিনের জন্য। প্ল্যানটি উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডেলাইট অফার করে।

এবার হাইব্রিড প্রযুক্তি পাচ্ছে মারুতির এই জনপ্রিয় গাড়ি, মাইলেজ বেড়ে 35 কিমি

রিলায়েন্স জিও-র ৯৯৯ টাকার প্ল্যান

জিও-র (Reliance Jio) এই প্ল্যানে আছে 98 দিনের বৈধতা। প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ডেটা পাবেন। প্ল্যানে যোগ্য ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ডেটাও অফার করছে কোম্পানি। এছাড়া আনলিমিটেড কলিং এবং সারা দেশের সমস্ত নেটওয়ার্কে প্রতিদিন 100টি ফ্রি এসএমএস পাওয়া যায়। এতে আপনি জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। মনে রাখবেন, কোম্পানির এই প্ল্যানে, জিও সিনেমা প্রিমিয়াম ফ্রিতে পাওয়া যায় না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google