Jalpaiguri: গাঁজার নেশায় পুলিশকেই চোখ রাঙানি শিক্ষকের, বান্ধবী সহ ধৃত

তিস্তার তীরে গাঁজার ঠেক। সেখানেই জমিয়ে নেশা করছিল চার তরুণ-তরুণী। টহলরত উইনার্স টিমের পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে বলে অভিযোগ। (Jalpaiguri) জলপাইগুড়িতে এমনই ঘটনা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Jalpaiguri Teacher arrested by police for being intoxicated with ganja along with his girlfriends

তিস্তার তীরে গাঁজার ঠেক। সেখানেই জমিয়ে নেশা করছিল চার তরুণ-তরুণী। টহলরত উইনার্স টিমের পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে বলে অভিযোগ। (Jalpaiguri) জলপাইগুড়িতে এমনই ঘটনা ঘটেছে।

জলপাইগুড়ি জেলা পুলিশের উইনার্স টিম ওই সময় এলাকায় টহল দিচ্ছিল। যুবক-যুবতীদের কীর্তি দেখে সঙ্গে সঙ্গে বাধা দেয় তারা। অভিযোগ, উইনার্স টিমের মহিলা পুলিশকর্মীদের সঙ্গে নেশাগ্রস্ত তরুণ-তরুণীরা অশ্লীল আচরণ করেছে। চারজনকেই আটক করেছে পুলিশ।

   

ধৃতদের পরিচয়, শিক্ষাগত যোগ্যতা জানতে পেরে চমকে গেছেন পুলিশ আধিকারিকরা। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, ধৃতদের একজন নর্থবেঙ্গল ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান পড়ুয়া। তার বয়স ২৩ বছর। বাড়ি কোতোয়ালি থানার ১৬ নম্বর ওয়ার্ডে। অন্যজন একই ওয়ার্ডের কংগ্রেস পাড়ার বাসিন্দা। সে এসি কলেজের বিএ পাস কোর্সের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। আরেকজন মার্চেন্ট রোডের বাসিন্দা এবং শিলিগুড়িতে কর্মরত একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google