Jalpaiguri: মালবাজারের চা বাগানে ফের লেপার্ড আতঙ্ক

দিনের বেলাতেই মালবাজার মহকুমার মেটেলি ব্লকের কিলকোট চা-বাগানের ৫ নম্বর লাইনে মিলল লেপার্ডের দেখা। স্থানীয় মানুষ হঠাৎই চিতাবাঘটিকে চা-বাগানের মধ্যে দেখতে পান। খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন ...

By Rana Das

Published:

Follow Us
jhargram zoo Chita

দিনের বেলাতেই মালবাজার মহকুমার মেটেলি ব্লকের কিলকোট চা-বাগানের ৫ নম্বর লাইনে মিলল লেপার্ডের দেখা। স্থানীয় মানুষ হঠাৎই চিতাবাঘটিকে চা-বাগানের মধ্যে দেখতে পান। খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষেজন। এদিন এই বাগানের মধ্যেই লেপার্ডটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। জলপাইগুড়ি  (Jalpaiguri) জেলার চা বাগানে এতদিন রাতের অন্ধকারে চা-বাগান থেকে লেপার্ড চলে আসত জনবসতিপূর্ণ এলাকায়। রাতের অন্ধকারে ধরে নিয়ে যেত ছাগল-মুরগি। অনেক সময় ক্ষতি করত মানুষেরও। আচমকা আক্রমণে জখম হতেন সাধারণ মানুষ।

এর আগে কিলকোট চা-বাগানে কাজ করার সময়ে লেপার্ডের আক্রমণে জখম হয়েছেন বহু শ্রমিক। বন দফতরের পাতা খাঁচায় বন্দিও হয়েছে লেপার্ড। কিন্তু এবার দিনের বেলাতেই তাঁর দর্শন। এতদিন চা-বাগানে দিনের বেলায় কেউ চিতাবাঘ দেখতে পাননি। এবার দিনের বেলাতেও চা-বাগানে লেপার্ড দেখতে পাওয়া গেল। যে কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই বাগানের শ্রমিকেরা।

   

দ্রুত বিষয়টি বন দফতরকে জানানো হয়। বন দফতরের তরফে ওই এলাকার জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে। এলাকায় টহলদারিও শুরু করেছে বনকর্মীরা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google