Monday, May 25, 2026
Home Sports News T20 World Cup: নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জয় ইতালির

T20 World Cup: নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জয় ইতালির

italy-beat-nepal-10-wickets-t20-world-cup-wankhede

ইতালি, নামটা শুনলেই প্রথমে ফুটবলের কথা মনে পড়ে তাই না। সেটাই তো স্বাভাবিক। ফুটবল বিশ্বকাপে ৪ বারের চ্যাম্পিয়ন তাঁরা। এবার ক্রিকেট জগতেও সুবর্ণ অধ্যায় শুরু করল ইতালি। মাত্র ৬ মাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup ) খেলার ছাড়পত্র পেয়েছিল তাঁরা। আর এতেই যেন বাজিমাত। নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার স্বপ্ন বজায় রইল ইতালিয়ানদের। একেবারে একপেশে ম্যাচ জিতে নিলেন জাস্টিন মোসকা-অ্যান্থনি মোসকারা।

- Advertisement -

মুম্বইয়ের ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইতালির অধিনায়ক হ্যারি মানেনতি। ১৯.৩ ওভারেই গুটিয়ে যায় নেপালের ইনিংস। স্কোরবোর্ডে মাত্র ১২৩ রান। ওপেনার কুশল ভুর্তেলের অবদান মাত্র ৫(১০) রান। আরেক ওপেনার আসিফ শেখ ২০ বলে ২০ রান তুলে সাজঘরে ফেরেন। নেপালের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ। এছাড়া অধিনায়ক রোহিত পাউডেল ১৪ বলে ২৩ রান, করণ কেসি ১১ বলে ১৮ রান, দীপেন্দ্র সিং আইরি ১৮ বলে ১৭ রান তোলেন। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ।

   

ইতালির হয়ে বেঞ্জামিন মানেন্তি ২ টি, আলি হাসান ১ টি, জেজে স্মুতস ১ টি, ক্রিশান কালুগামেজ ৩ টি ও জাসপ্রীত সিং ১ টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বাইশ গজে ঝড় তোলেন ইতালির দুই ওপেনার জাস্টিন মোসকা ও অ্যান্টনি মোসকা। জাস্টিন মোসকা ৪৪ বলে ৬০ রান ও অ্যান্টনি মোসকা ৩২ বলে ৬২ রান তুলে অপরাজিত ছিলেন। কার্যত তাঁদের ব্যাটের তাণ্ডবে ভেঙে যায় নেপালের বোলিং লাইন আপের মেরুদণ্ড। ৪৪ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ইতালি।

Follow on Google