আইএসএলেই খেলবে রয় কৃষ্ণা, যোগ দিলেন এই ক্লাবে

গতমাসে এটিক মোহনবাগানের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল ফিজিয়ান তারকা রয় কৃষ্ণার (Roy Krishna)। এরপর কোথায় যোগ দেবেন তিনি সেটা নিয়ে দারুণ ধোঁয়াশা তৈরি হয়েছিলো। তবে এখন বিভিন্ন সূত্রের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Roy Krishna

গতমাসে এটিক মোহনবাগানের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল ফিজিয়ান তারকা রয় কৃষ্ণার (Roy Krishna)। এরপর কোথায় যোগ দেবেন তিনি সেটা নিয়ে দারুণ ধোঁয়াশা তৈরি হয়েছিলো। তবে এখন বিভিন্ন সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে আগামী মরশুমে বেঙ্গালুরু এফসি’তে খেলবেন তিনি।বছর ৩৪ এর এই ফুটবলার সই করে ফেলেছে এই আইএসএল চ‍্যাম্পিয়ান ক্লাবে,এমনটাই শোনা যাচ্ছে।

কৃষ্ণা ক্লাব ছাড়াই হতাশ হয়েছিলো আপামর সবুজ মেরুন সমর্থক’রা। এরপর একাধিক আইএসএলের ক্লাব -Kerala Blasters, Bengaluru FC , NorthEast United – এর সাথে তার নাম জড়িয়েছিলো।তবে শেষ অবধি বাজিমাত করলো বেঙ্গালুরু, এমনটাই জানা যাচ্ছে।

   

” কৃষ্ণা এটিকে মোহনবাগান ছাড়ার পর প্রথম দিন থেকে সবচেয়ে বেশী উৎসাহ দেখিয়ে এসেছে বেঙ্গালুরু এফসি।সংশ্লিষ্ট ফুটবলারের যা চাহিদা তা মেটাতে প্রথম দিন থেকেই তৎপর ছিলো তারা।এবং অবশেষে বেশ চড়া মূল্যে তাকে সই করিয়েছে বেঙ্গালুরু, এমনটাই শোনা যাচ্ছে।” – সূত্রের মারফত এটাই জানা যাচ্ছে।

২০১৯ সালে ওয়েলিংটন ফিনিক্স থেকে এটিকে’তে আসেন কৃষ্ণা, সমর্থক’দের নয়নমনি হতে বেশি সময় লাগেনি তার।তৃতীয় বার আইএসএল জেতে এটিকে।মার্জারের পর’ও এটিকে মোহনবাগানের আক্রমণ ভাগের অন‍্যতম অস্ত্র হয়ে ওঠেন তিনি।যদিও গতমরশুমে পরিচিত মেজাজ পাওয়া যায়নি তাকে,‌ আইএসএলে ৬০ টি ম‍্যাচ খেলে এখনও অবধি করেছেন ৩৬ টা গোল, গোল করিয়েছেন ১৮ টি।

গত দুই মরশুম আইএসএলের প্রথম চারে শেষ করতে পারেনি বেঙ্গালুরু, এবার কৃষ্ণা আসায় সুনীলদের ভাগ‍্যের চাকা ঘোরে কিনা,এখন সেটাই দেখার বিষয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google