ফের রক্তাক্ত ভাঙড়ের পথে নওশাদ

ফের রক্তাক্ত ভাঙড়ের পথে নওশাদ। ফের আটকানো হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। ভাঙড়ে যাওয়ার আগে নিউ টাউনে ফের পুলিশি বাধার মুখের নওশাদ। ভাঙড়ে ১৪৪ ধারা জারি রয়েছে। সেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের রক্তাক্ত ভাঙড়ের পথে নওশাদ। ফের আটকানো হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। ভাঙড়ে যাওয়ার আগে নিউ টাউনে ফের পুলিশি বাধার মুখের নওশাদ। ভাঙড়ে ১৪৪ ধারা জারি রয়েছে। সেই কারণ দেখিয়েই আটকানো হয়েছে নওশাদকে। নওশাদ অভিযোগ জানান যে তাঁকে অবৈধভাবে আটকানো হয়েছে। গাড়ির মধ্যেই তিনি বসে রয়েছেন (প্রতিবেদন প্রকাশ করার সময়)।

এর আগে শুক্রবার সকালে নিজের বিধানসভা এলাকাতেই ঢুকতে পাড়েননি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর সেদিন তিনি ভাঙড়ের উদ্দেশে যান। তবে আইএসএফ বিধায়কের গাড়ি আটকে দেয় পুলিশ বলেই অভিযোগ।

   

জানা যায়, ভোট সন্ত্রাসে নিহত আইএসএফ কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভাঙড়ের হাতিশালা মোড় থেকে কিছুটা দূরেই তাঁকে গার্ড রেল দিয়ে ব্যারিকেড করে আটকে দেয় বিশাল পুলিশবাহিনী। এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে তাই বিধায়ককে আটকানো হয়েছে বলে দাবি করে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয় যে এলাকায় জারি ১৪৪ ধারা ভেঙে বিধায়ক এলাকায় আবারও অশান্তির আবহ তৈরি হতে পারে। ঘটনাস্থলে রয়েছেন ডিএসপি ক্রাইম-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এক মহিলা পুলিশ আধিকারিককে নওশাদ বলেন,“আমি বিধায়ক। অনেকে ফেক এমএলএ গাড়িতে লিখে ঘোরে। ফেক এমএলএ বিধানসভায় ঢুকে গিয়েছিল। আমি ফেক নই। আমার আইডি কার্ডও আছে। দেখতে পারেন।” তখন ওই মহিলা পুলিশকর্মী জানিয়ে দেন যে তাঁর কাছে ‘অর্ডার নেই সাহেব।‘ পাল্টা বিধায়ক বলেন, “আমি এলাকার বিধায়ক। আমি আমার এলাকায়ও যেতে পারব না?”

নওশাদ বলেন, ““অন ক্যামেরা বলছি, এসপি ম্যাডামকে প্রস্তুত থাকতে বলুন। ওনার বিরুদ্ধে ক্যানিংয়ের দিকে একটা প্রশ্ন উঠেছে। আপনারা অনৈতিক কাজ করেছেন। কোর্টে জবাব দিতে হবে। তদন্তের মুখোমুখি হতে হবে।” অভিযোগ করা হয়েছে যে বৃহস্পতিবার এলাকায় শওকত মোল্লাদের দেখা গিয়েছে। হাতিশালা মোড়ের কাছে আরাবুল ইসলাম, শওকত মোল্লারা সাংবাদিকদেরও মুখোমুখি হন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google