প্রকাশ্যে আইপিএলের প্রথম পর্বের সূচি, জেনে নিন কীভাবে টিকিট কাটবেন?

হাতে বাকি আছে মাত্র কয়েক দিন। তারপরই ঢাকে কাঠি পড়বে আইপিএলের (IPL 2026)। ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে কোটি টাকার লিগের। নেটে ঘাম ঝরাতে দেখা গিয়েছে বিরাট কোহলিদের। আগামী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ipl-2026-tickets-booking-price-how-to-buy-online

হাতে বাকি আছে মাত্র কয়েক দিন। তারপরই ঢাকে কাঠি পড়বে আইপিএলের (IPL 2026)। ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে কোটি টাকার লিগের। নেটে ঘাম ঝরাতে দেখা গিয়েছে বিরাট কোহলিদের। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ। বুধবার প্রকাশ করা হয়েছে আইপিএলের প্রথম পর্বের সূচি। আপাতত আগামী ১২ মার্চ পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইপিএলের যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আসর বসবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আসন্ন আইপিএলের ২ টি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল হবে বেঙ্গালুরুতে।

   

আইপিলের জন্য পাগল ছোটো থেকে বড় সকলেই। স্টেডিয়ামে সব বয়সের মানুষ ভিড় জমান। এখন থেকেই এই টুর্নামেন্টের টিকিট কাটতে মরিয়া হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের অনলাইন টিকিট পাওয়া যাবে BookMyShow এবং Paytm Insider-এ। এছাড়া সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সাধারণত টিকিটের দাম ২৩০০ থেকে ২৮০০ টাকা থেকে শুরু। মাঝের সারির আসনের দাম ৩৫০০ থেকে ৭৫০০ টাকা। প্যাভিলিয়ন বা প্রিমিয়াম টেরেসে ৮০০০ থেকে ১৫০০০ টাকা। কর্পোরেট হসপিটালিটি বক্সের টিকিটের দাম ৩০,০০০ টাকার বেশি। টিকিট বুক করার জন্য প্রথমে নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে যে ম্যাচ দেখতে চাইবেন, সেই ম্যাচ লিখতে হবে। আপনার পছন্দের স্ট্যান্ড ও আসনের সংখ্যা বেছে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলেই টিকিট বুকিং হয়ে যাবে। ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা যাবে পেমেন্ট।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google