IPL 2023 Record : ইতিহাস গড়ল IPL! ১০ দেশের খেলোয়াড়রা ছিনিয়ে নিল সেরার পুরস্কার

২০২৩ আইপিএলে মোট ৫০ টি ম্যাচ হয়েছে। এখনও এক তৃতীয়াংশ ম্যাচ বাকি। তাতেই ইতিহাস তৈরি হয়ে গেল ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে। পরিসংখ্যান অনুযায়ী, আইপিএলে এখনও পর্যন্ত ১০ টি দেশের ক্রিকেটাররা ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। যা আগে কখনও হয়নি।

By Rana Das

Published:

Follow Us
IPL 2023 Record: Players from 10 Countries Dominate Best Awards

২০২৩ আইপিএলে (IPL 2023) মোট ৫০ টি ম্যাচ হয়েছে। এখনও এক তৃতীয়াংশ ম্যাচ বাকি।  তাতেই ইতিহাস তৈরি হয়ে গেল ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে। পরিসংখ্যান অনুযায়ী, আইপিএলে এখনও পর্যন্ত ১০ টি দেশের ক্রিকেটাররা ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। যা আগে কখনও হয়নি।

এখনও পর্যন্ত সর্বাধিক ম্যাচের সেরার পুরস্কারের তালিকায় প্রথমে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এই তালিকায় তারপরেই নাম রয়েছে যথাক্রমে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটরদের। আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ের ঝুলিতেও গিয়েছে ম্যাচের সেরার পুরস্কার। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল বাংলাদেশর নাম নেই এই তালিকায়। বাংলাদেশের কোনও খেলোয়াড় এই পুরস্কার পাননি। তবে এবছর লিটন দাস একটি ম্যাচ খেললেও ,সাকিব আল হাসান অবশ্য এবার খেলতে আসেননি।

   

২০২৩ আইপিএলে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন যে দেশগুলি (৬ মে পর্যন্ত)
ভারত : আর্শদীপ সিং (বনাম কলকাতা নাইট রাইডার্স), সাই সুদর্শন (বনাম দিল্লি ক্যাপিটালস), শার্দুল ঠাকুর (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), ক্রুণাল পান্ডিয়া (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), যশস্বী জয়সওয়াল (বনাম দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স)  রবীন্দ্র জাদেজা (বনাম মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ), রিঙ্কু সিং (বনাম গুজরাট টাইটানস), শিখর ধাওয়ান (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), রোহিত শর্মা (বনাম দিল্লি ক্যাপিটালস)  রবিচন্দ্রন অশ্বিন (বনাম চেন্নাই সুপার কিংস),

মোহিত শর্মা (বনাম পঞ্জাব কিংস এবং বনাম লখনউ সুপার জায়েন্টস), বিরাট কোহলি (বনাম দিল্লি ক্যাপিটালস), বেঙ্কটেশ আইয়ার (বনাম মুম্বই ইন্ডিয়ান্স), মহম্মদ সিরাজ (বনাম পঞ্জাব কিংস), ইশান্ত শর্মা (বনাম কলকাতা নাইট রাইডার্স) (অজিঙ্কা রাহানে (বনাম কলকাতা নাইট রাইডার্স), অক্ষর প্যাটেল (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), অভিনব মনোহর (বনাম মুম্বই ইন্ডিয়ান্স), বরুণ চক্রবর্তী (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ), মহম্মদ শামি (বনাম দিল্লি ক্যাপিটালস) এবং ইশান কিষান (বনাম পঞ্জাব কিংস)।

ইংল্যান্ড: মার্ক উড (বনাম দিল্লি ক্যাপিটালস), জস বাটলার (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), মইন আলি (বনাম লখনউ সুপার জায়েন্টস), হ্যারি ব্রুক (বনাম কলকাতা নাইট রাইডার্স), স্যাম কারান (বনাম মুম্বই ইন্ডিয়ান্স), এবং ফিল সল্ট (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।

অস্ট্রেলিয়া: নাথান এলিস (বনাম রাজস্থান রয়্যালস), ক্যামেরন গ্রিন (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), মার্কাস স্টইনিস (বনাম রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংস),এবং মিচেল মার্শ (বনাম সানরাইজার্স হায়দরাবাদ)। এবং গ্লেন ম্যাক্সওয়েল (বনাম রাজস্থান রয়্যালস) । ওয়েস্ট ইন্ডিজ: নিকোলাস পুরান (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) এবং শিমরন হেতমায়ার (বনাম গুজরাট টাইটানস)।

আফগানিস্তান: রশিদ খানের নাম রয়েছে এই তালিকায়। (বনাম চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস)।

দক্ষিণ আফ্রিকা: এই দেশের ফ্যাফ ডু’প্লেসিও জায়গা করে নিয়েছেন সেরার তালিকায়।(বনাম মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়েন্টস)।
এছাড়াও নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, জিম্বাওয়ের সিকন্দর রাজা, শ্রীলঙ্কার ক্রিকেটার মাথিশা পাথিরানা এবং আয়ারল্যান্ডের জোশ লিটল ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google