Indian Air Force: বায়ুসেনার নয়া প্রধান হচ্ছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী

নিউজ ডেস্ক: ভারতের বিমান বাহিনী (Indian Air Force) নয়া প্রধান নিযুক্ত হচ্ছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী৷ বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়ার ৩০ সেপ্টেম্বর অবসর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Air marshal v r chaudhari

নিউজ ডেস্ক: ভারতের বিমান বাহিনী (Indian Air Force) নয়া প্রধান নিযুক্ত হচ্ছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী৷ বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়ার ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন৷ তাঁরই জায়গায় নিযুক্ত হচ্ছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী৷ তিনি বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ।

কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে বলেছে, এয়ার মার্শাল ভি আর চৌধুরী ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেন৷ কর্মজীবনে তিনি বিভিন্ন কমান্ড, কর্মী এবং নির্দেশমূলক হিসেবে নিযুক্ত ছিলেন৷

   

তিনি পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং বায়ুসেনা পদক লাভ করেছেন। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর এয়ার চিফ মার্শাল ভাদৌরিয়া শীর্ষ পদে বসেন৷ তার ঠিক দুই বছর পর তিনি অবসর নিচ্ছেন৷

এয়ার মার্শাল চৌধুরীর ৩৮,০০০ ঘন্টারও বেশি সময় উড়ানের অভিজ্ঞতা রয়েছে৷ তিনি মিগ-২৯ যুদ্ধ বিমানের বিশেষজ্ঞ৷ তিনি ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google