‘বিশ্বের কোটি মানুষের জীবন বদলেছে যোগা’, বাংলায় এসে সাফল্যের কথা মোদীর মুখে

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে গোটা দেশের পাশাপাশি বিশ্বেরও নজর ছিল কলকাতার রেড রোডে। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই উৎসবের আবহ তৈরি…

yoga-day-became-a-global-celebration-says-pm-modi-recalling-bengal-roots

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে গোটা দেশের পাশাপাশি বিশ্বেরও নজর ছিল কলকাতার রেড রোডে। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয় শহরে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মহাসমারোহে পালিত হচ্ছে এই বিশেষ দিন। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, (Narendra Modi on Yoga Day) রাজ্যপাল আর এন রবি এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। যোগচর্চার মাধ্যমে সুস্থ জীবন ও মানসিক ভারসাম্যের বার্তা পৌঁছে দিতে এদিন রেড রোড পরিণত হয়েছিল এক বিশাল যোগমঞ্চে।

অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। তিনি প্রধানমন্ত্রীকে(Narendra Modi on Yoga Day) ধন্যবাদ জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গে একসময় যে যোগচর্চার গুরুত্ব ধীরে ধীরে কমে গিয়েছিল, তা নতুন করে মানুষের মধ্যে ফিরিয়ে আনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ(Narendra Modi on Yoga Day) গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শুভেন্দু বলেন, “পশ্চিমবাংলায় হারিয়ে যাওয়া, ভুলিয়ে যাওয়া যোগকে ২০২৬ আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তাঁকে শতকোটি প্রণাম জানাই।”

   

এরপর বক্তব্য রাখতে উঠে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় বক্তব্য শুরু করে তিনি বলেন, “বাংলার পুণ্যভূমিতে যোগ দিবস পালন করা আমাদের কাছে বড় প্রাপ্তি।” কলকাতাবাসীর অংশগ্রহণ এবং উৎসাহেরও প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, “কলকাতাবাসী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই দিনটিকে স্বাগত জানিয়েছেন।”

প্রধানমন্ত্রী যোগের সার্বজনীনতা এবং এর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, যোগ কোনও নির্দিষ্ট বয়স, ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এমন একটি জীবনদর্শন, যা মানুষকে একসূত্রে বেঁধে রাখে। তাঁর মতে, আন্তর্জাতিক যোগ দিবস আজ শুধু একটি কর্মসূচি নয়, বরং বিশ্ব ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। মোদী বলেন, “যোগ মানব জীবনের চেতনার প্রকাশ। যোগ দিবস আমাদের দেখিয়েছে কীভাবে একটি গোটা দেশ একসঙ্গে এগিয়ে যেতে পারে। আজ ২১ জুন বিশ্বের অন্যতম বৃহৎ উৎসবের রূপ নিয়েছে।”

প্রধানমন্ত্রী (Narendra Modi on Yoga Day) তাঁর বক্তব্যে যোগের স্বাস্থ্যগত উপকারিতার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে মানসিক চাপ, উদ্বেগ এবং বিভিন্ন শারীরিক সমস্যার মোকাবিলায় যোগ অত্যন্ত কার্যকর। নিয়মিত যোগাভ্যাস মানুষের মনকে শান্ত রাখে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে।

মোদীর (Narendra Modi on Yoga Day) কথায়, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুস্থ থাকতে যোগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিদিন যোগ করলে মন শান্ত থাকে, উদ্বেগ কমে এবং শরীরও সুস্থ থাকে।”(Narendra Modi on Yoga Day) তিনি আরও বলেন, যোগ মানুষকে জীবনের ভারসাম্য বজায় রাখতে শেখায়। কী করা উচিত এবং কী করা উচিত নয়, সেই বোধও তৈরি করে যোগচর্চা। শরীর ও মনের মধ্যে সমন্বয় ঘটিয়ে সুস্থ জীবনযাপনের পথ দেখায় এই প্রাচীন ভারতীয় সাধনা।